editor
প্রকাশিত: 7:09 PM, December 31, 2024
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের বেপোরোয়া লাঠিচার্জে গুরুতর আহত জাতীয় গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা মুহাম্মদ আমিনুল ইসলাম বকুলের চিকিৎসার্থে পাশে দাঁড়ানোর জন্য সরকার প্রতি আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ।
দলের দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা শাহজাদা স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২৪ এর জুলাই-আগষ্টের আন্দোলনে গুরুতর আহত কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলার জাগপার সভাপতি আমিনুল ইসলাম বকুলের খুব শ্রীগ্রই সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন হবে। আহত হওয়ার পর থেকে নিজ খরচে এ পর্যন্ত হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তার অবস্থা এখন সংকটপন্ন। এখন সে মৃত্যুর মুখে পাঞ্জা লড়ছে। আমিনুল ইসলাম বকুল এখন আর্থিক কষ্টে আছেন। তাই এই ছাত্র-জনতার অন্তবর্তী সরকারের কাছে আহত আমিনুল ইসলাম বকুলের চিকিৎসার স্বার্থে পাশে দাঁড়ানোর আহ্বান করছি।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ০৪ ও ০৫ আগষ্ট পুলিশ-শিক্ষার্থী ও জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পুলিশের বেপোরোয়া লাঠির আঘাতে গুরুতর আহত মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল। তিনি বিগত ১৬ বছর মামলা, গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছেন। জুলাই-আগস্টে ফ্যাসিস্ট শ্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগষ্ট বিপ্লবে মরনপণ আন্দোলনে তিনি অংশগ্রহন করেন।
6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
2 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
6 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
6 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
5 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
6 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
8 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
2 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে