editor

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

ছাতকে বিদায় বেলায় সহকর্মী, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ছাতক থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোস্তফা কামাল।

ছাতকে বিদায় বেলায় সহকর্মী, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ছাতক থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোস্তফা কামাল।

2

সহকর্মীদের ভালোবাসায় সিক্ত থানার বিদায়ী ওসি মোস্তফা কামাল হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ ছাতকে বিদায় বেলায় সহকর্মী, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ছাতক থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোস্তফা কামাল। ছাতক থানা পুলিশ কর্তৃক আযোজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ছাতকে তার প্রায় ১ বছর ৪ মাস দায়িত্ব পালনকালে যতটুকু সফলতা এসেছে তা সবই ছাতকবাসীর। আর ব্যর্থতার পাল্লায় যাই আছে সবই তার নিজের। তবে সহকর্মীদের সহায়তা নিয়ে ছাতকবাসীকে আইনী সেবা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন। এভাবেই তার জীবনের বাকী সময়টুকু অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যেতে চান তিনি। গর্ভধারিনী মা ও পরিবারের সাথে কিছুদিন কাটানোর জন্য তিনি স্বেচ্ছায় বদলী হয়েছেন। তিনি আরো বলেন, তার বাড়ি অন্য জেলায় হলেও, সুনামগঞ্জ জেলাবাসীর প্রেমে তিনি আসক্ত হয়ে পড়েছেন। চাকুরী জীবন শুরু থেকে এখন পর্যন্ত তিনি সুনামগঞ্জ জেলা বেশী সময় কাঠিয়েছেন। তাই সুনামগেঞ্জ জেলার মানুষের কথা তার সব সময় মনে থাকবে। শনিবার রাতে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসন বলেন, ওসি মোস্তফা কামাল একজন সৎ ও দক্ষ অফিসার। তার দক্ষতা ও দায়িত্বশীলতাই তাকে উন্নতীর সর্বোচ্চ শিকরে পৌছে দেবে। ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ সানজুর মোর্শেদ শাহিনের সভাপতিত্বে ও এসআই আতিক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার ইন্সপেক্টর (অপারেশন) মিজানুর রহমান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ। বক্তব্য রাখেন, ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম, এসআই শামিম আকঞ্জী, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সোহেল রানা, জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই পলাশ চন্দ্র দাস, এসআই দিলোয়ার হোসেন, এসআই ইয়াছিন মুন্সি, এসআই মহিন উদ্দিন, এসআই ইমতিয়াজ সরকার, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক শাহ আখতারুজ্জামান, ছাতক থানার এএসআই ওসমান গনী, কনষ্টেবল শাকির হুসাইন প্রমূখ। এসময় এসআই লিটন চন্দ্র রায়, এসআই পীযুষ কান্তি দেবনাথ, এসআই আনোয়ার হোসেন, এসআই আতিকুল ইসলাম, এসআই সাইফুল ইসলাম, এসআই মহসিন আহমদ, এএসআই মহি উদ্দিন, এএসআই মোহাম্মদ আলী শামীম, এএসআই উসমান গনি, এএসআই সুমন গোপ, এএসআই আবু তালেব, এএসআই জয়নাল আবেদীন তালুকদার, এএসআই জলি বেগম, ছাতক-দোয়ারা সার্কেল অফিসের এএসআই জহির আহমেদ, ছাতক মাইক্রোবাস শ্রমিক উপ কমিটির সভাপতি মইন উদ্দিন, সাধারন সম্পাদক এম এইচ খালেদ, ছাতক একতা বালু ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুস সাত্তার, যুবলীগ নেতা বিশ্বজিৎ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। গত বছরের ১ মে ছাতক থানার অফিসার ইনচার্জ হিসেব দায়িত্ব গ্রহন করেন মোস্তফা কামাল। প্রায় ১ বছর ৪ মাস ছাতক থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন কালে এখানের সেবাভোগী মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন তিনি। যে কারনে এখানের মানুষও তাকে আপন করে নিতে পেরেছিল। হঠাৎ এ কর্মকর্তার স্বেচ্ছায় বদলী হওয়ার বিষয়টি অনেকেরই মনে দাগ কেটেছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে মে দিবস পালিত

জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে মে দিবস পালিত

8 জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে মে দিবস পালিত হয়। শুক্রবার (১ মে) সকাল ৯টায়

সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন নিমার্ণ প্রকল্প

সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন নিমার্ণ প্রকল্প

4 মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

4 তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

6 সিলেট হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2 শনিবার (২ মে) সকাল সাড়ে

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

5 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

8 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক  রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে:  এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে: এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

2 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

6 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,

1
5