editor

প্রকাশিত: 7:00 PM, January 1, 2025

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খানকে বিদায় সংবর্ধনা

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খানকে বিদায় সংবর্ধনা

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো. কবির খানকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মেলনকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ আমরা এখানে এক বিশেষ মুহূর্ত উদযাপন করতে একত্রিত হয়েছি। বিদায়ী শিক্ষক মো. কবির খানের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আমরা তার পেশাগত জীবনের বিভিন্ন গৌরবময় দিক নিয়ে স্মৃতিচারণ করছি। কবির হোসেন শুধুমাত্র একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন এক আদর্শ পথপ্রদর্শক। তিনি শিক্ষা, মূল্যবোধ, এবং নেতৃত্বের মাধ্যমে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনকে আলোকিত করেছেন। শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিক শিক্ষা, এবং আধুনিক জ্ঞানের সঙ্গে তাদের সম্পৃক্ত করতে তিনি নিরলস পরিশ্রম করেছেন। শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসা এবং তাদের উন্নতির জন্য তার নিবেদিত প্রচেষ্টা আমাদের কাছে অনুপ্রেরণার উৎস।

বিদায়ী ভাষণে মো. কবির খান বলেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এখানকার শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা সবসময় আমার অনুপ্রেরণার উৎস ছিলেন। আমি আমার জীবনের এই নতুন অধ্যায়কে সৃষ্টিশীল কাজে ব্যয় করতে চাই।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আভা রানী দেব এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবু নছব মোহাম্মদ সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আজির উদ্দিন, সাইদুল হক, রুহুল আমিন, সিনিয়র শিক্ষক মাসুক মিয়া, হুমায়ুন কবির, ফৌজিয়া আক্তার, কাজী আশরাফ হোসেন, ফরিদা ইয়াসমিন, মাহমুদুর রহমান, জয়নাল আবেদিন খান, আবুল খায়ের, বিপ্লব নন্দী, আজিজুর রহমান, কাজল মালাকার, আক্তারুজ্জামান, ছালেহ আহমদ, নুরুল ইসলাম প্রমুখ। এছাড়া প্রধান শিক্ষক মো. কবির খানের স্মৃতিচারণ করে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. কবির খানের সম্মানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে ফুল ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়