editor
প্রকাশিত: 7:04 PM, January 1, 2025
সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের উদ্যোগে ইংরেজি বর্ষ ২০২৫ বরণ উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে ক্লাব মিলনায়তনে ক্লাবের পরিচালনা পর্ষদের নবনির্বাচিত প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোসাহিদ আলীর সভাপতিত্বে ও ক্লাব সদস্য মৌসুমী সেনের সঞ্চালনায় শুরুতে ক্লাবের ২০২৫ সালের নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের পরিচালনা পর্ষদের সাবেক প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী, মো. নজরুল ইসলাম, মঞ্জুর আহমদ চৌধুরী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট আবু বকর হিরন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ডা. বনদীপ লাল দাস, পরিচালক অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এ এস সিরাজুল হক চৌধুরী, পরিচালক ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগ আব্দুল্লাহ আহমদ, পরিচালক ক্রীড়া বিভাগ কামাল হাসান, পরিচালক সাংস্কৃতিক বিভাগ এ এম মিজানুর রহমান, পরিচালক আপ্যায়ন বিভাগ রাফি ইব্রাহিম সহ ক্লাবের অন্যান্য সদস্য ও পরিবারের সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোসাহিদ আলী ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ২০২৫ সাল আমাদের জন্য বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ-শান্তি। তিনি ক্লাব পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
রাত ১২টা ১ মিনিটে বর্ষবরণ উপলক্ষে কেক কাটেন ক্লাবের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি
7 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
7 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
7 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
8 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
2 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
4 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’