editor
প্রকাশিত: 9:08 PM, January 1, 2025
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা, জীবন সদস্যদের মধ্যে সার্টিফিকেট ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান গত শনিবার সন্ধ্যায় নগরীর উপশহর পয়েন্টস্থ একটি অভিজাত হোটেল অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি সাবেক সিভিল সার্জন ডাঃ এম. ফয়েজ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন।
বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন-২০২৪ উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খান। অর্থ বিষয়ক সম্পাদক কবির আহমদ সিদ্দিকী বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ।
সভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য যথাক্রমে, রেজাউল হাসান কয়েস লোদী, ডা. মনোজ্জীর আলী, মোঃ এমদাদুর রহমান, মোঃ কবীর খান, আহমদ জিন্নুন দারা, প্রকৌশলী মোঃ নুরুল হুদা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শহিদুল হাসান।
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের জীবন সদস্য ইসমত ইবনে ইসহাক সানজিদ সহ জীবন সদস্যদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন সমিতির সভাপতি সহ অতিথিবৃন্দ।
সাধারণ সভায় সমিতির উদ্যোগে ও উমরান সংসদ এর সৌজন্যে বিগত বছর মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী বিয়ানীবাজারের কৃতি শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট, মেডেল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সমাপনী বক্তব্যে সমিতির সভাপতি ডাঃ এম. ফয়েজ আহমদ নির্মিতব্য “বিয়ানীবাজার ভবন” নির্মাণে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
8 দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক
7 স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয়
8 * অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও
2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
5 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
6 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়
6 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী
1 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে