editor
প্রকাশিত: 9:06 PM, January 2, 2025
বছরের প্রথম দিনই অর্থাৎ ১ জানুয়ারি সিটি মডেল স্কুলে অনুষ্ঠিত হয়েছে আনন্দমুখর বই উৎসব ২০২৫। প্রতি বছরের মতো এবারও স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ এবং শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ঘোষণা করেছে। শিক্ষার্থীদের জন্য একটি উৎসবমুখর পরিবেশে বই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়, যাতে তারা নতুন বছরের পাঠ্যবইয়ের সাথে পরিচিত হতে পারে।
সিটি মডেল স্কুলের বই উৎসব এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা এতিমখানা, পাঠানটুলা, সিলেট এর সুপারিনটেনডেন্ট মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলাউদ্দিন যিনি তার বক্তব্যে বলেন, “বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হলো, যা তাদের শিক্ষা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের সাবেক অতিরিক্ত জি.পি এডভোকেট বিনয় ভুষন দাস ও ৩৭নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন জয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মডেল স্কুল ও সিটি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন যিনি বক্তব্যে বলেন, “বই মানব জীবনকে আলোকিত করে। আমাদের শিক্ষার্থীরা যাতে তাদের পাঠ্যবইয়ের মাধ্যমে ভবিষ্যতে সফলতা অর্জন করতে পারে, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।”
উৎসবে স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে খুশি হয়ে নিজেদের পাঠ্যবইয়ের প্রতি আগ্রহ প্রকাশ করে। বিদ্যালয়ের শিক্ষকরাও নতুন পাঠ্যবই নিয়ে শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করেন, যাতে তারা ভালোভাবে পাঠ্যবই পড়তে এবং শিক্ষার প্রতি মনোযোগী হতে পারে।
এছাড়া, স্কুলে বিশেষ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরণের সহায়ক বই, বিজ্ঞান বই, ইংরেজি সাহিত্য এবং গণিতের বইও বিতরণ করা হয়। বিদ্যালয়ের অভিভাবকরা এই বই উৎসবের আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল বিকাশের জন্য এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।
বই উৎসবে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা। সিটি মডেল স্কুলের পক্ষ থেকে এবারের বই উৎসবকে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি এবং একটি উৎসবমুখর পরিবেশ তৈরির লক্ষ্যে আয়োজন করা হয়েছে বলেন অনুষ্ঠানের সঞ্চালক ও উপস্থাপক, সিটি মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়