editor

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫

আমিরাতে সাধারণ ক্ষমার সুযোগ নিলেন কত বাংলাদেশি? অবৈধদের বিরুদ্ধে আসছে যে ব্যবস্থা

আমিরাতে সাধারণ ক্ষমার সুযোগ নিলেন কত বাংলাদেশি? অবৈধদের বিরুদ্ধে আসছে যে ব্যবস্থা

7

নিউজ ডেস্ক:: সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে বৈধ হয়েছে ৫০ হাজার বাংলাদেশি। স্থানীয় কর্তৃপক্ষের মতে, আমিরাতে তৃতীয় বৃহত্তম অভিবাসী জনগোষ্ঠী বাংলাদেশিদের মধ্যে অবৈধ থাকার হার বেশি। দেশটির সরকার জানিয়েছে, সাধারণ ক্ষমার সময় যারা নিজেদের অবস্থান বৈধ করেননি, তাদের বিরুদ্ধে জানুয়ারি থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিদিনের জন্য ৫০ দিরহাম জরিমানা আরোপসহ অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনার ঘোষণাও দেওয়া হয়েছে।

গত ৩১ ডিসেম্বর সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়েছে। ১ সেপ্টেম্বর শুরু হওয়া দুই মাসের সাধারণ ক্ষমার মেয়াদ পরে আরও দুই মাস বাড়ানো হয়। এ চার মাসে মাত্র ৫০ হাজার বাংলাদেশি এ সুযোগ নিয়েছেন।

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইং-এর প্রধান কাউন্সেলর সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

4

সাইফুল ইসলাম জানান, সাধারণ ক্ষমার পুরো সময়ে দূতাবাস মোট ১৩ হাজার ৯৩১টি ই-পাসপোর্ট ইস্যু করেছে, পাঁচ হাজার ৮১৫টি এমআরপি, ৮১৭টি ট্রাভেল পারমিট ইস্যু এবং এক বছরের জন্য দুই হাজার তিনটি পাসপোর্ট নবায়ন করা হয়েছে।

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর হাজরা সাব্বির হোসেন বলেন, “এবারের সাধারণ ক্ষমায় প্রায় ৫০ হাজার বাংলাদেশি নিয়মিত হয়েছেন। পাশাপাশি আবুধাবি ও দুবাই থেকে সাড়ে পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসী নিয়মিত হয়ে ট্রাভেল পারমিট বা আউট পাস নিয়ে দেশে ফিরে গেছেন, যাদের ওপর কোনো নিষেধাজ্ঞা পড়েনি।”

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে কর্মরত প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, “গত চার মাসে দুবাই কনস্যুলেট চার হাজার ৮৪০টি ট্রাভেল পারমিট ইস্যু করেছে। এ সময় ই-পাসপোর্ট ইস্যু হয়েছে ৪৭ হাজার ৬০৯টি, এমআরপি পাসপোর্ট সাত হাজার ১৭৫টি এবং পাসপোর্ট সেবা দেওয়া হয়েছে প্রায় ৭০ হাজার প্রবাসীকে।”

সাধারণ ক্ষমার আওতায় কতজন প্রবাসী দুবাই কনস্যুলেটের অধীনে নিয়মিত হয়েছেন এ বিষয়ে তিনি বলেছেন, “এখন পর্যন্ত স্থানীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ থেকে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।”

তবে আবুধাবির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির মহাপরিচালক সুহেইল আল খাইলি জানান, সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণকারীদের মধ্যে ৮৮ শতাংশ তাদের অবস্থান বৈধ করে আমিরাতে থেকে যাচ্ছেন এবং ১২ শতাং তাদের অবস্থান বৈধ করে কোনোরকম নিষেধাজ্ঞা ছাড়াই দেশে ফিরে গেছেন।

1

আমিরাতের মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশই অভিবাসী। এ বিশাল জনগোষ্ঠীকে আইনশৃঙ্খলার আওতায় রেখে দেশের উন্নয়নে অন্তর্ভুক্ত করাই সাধারণ ক্ষমার মূল উদ্দেশ্য। গত দুই দশকে এ নিয়ে পঞ্চমবারের মতো এমন উদ্যোগ নেওয়া হয়।

এর আগে ২০০৩ সালে তিন লাখ, ২০০৭ সালে দুই লাখ ৭৮ হাজার, ২০১৩ সালে ৬১ হাজার ৮২৬ এবং ২০১৮ সালে এক লাখ পাঁচ হাজার অভিবাসী তাদের অবস্থান বৈধ করেছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষের মতে, আমিরাতে তৃতীয় বৃহত্তম অভিবাসী জনগোষ্ঠী বাংলাদেশিদের মধ্যেই অবৈধ থাকার হার বেশি। এবার মাত্র ৫০ হাজার বাংলাদেশি তাদের অবস্থান বৈধ করেছেন। এর পাশাপাশি প্রায় সাড়ে পাঁচ হাজার অবৈধ বাংলাদেশি ট্রাভেল পারমিট নিয়ে দেশে ফিরে গেছেন।

এবারের সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানো, আউট পাসের মেয়াদ সাধারণ ক্ষমার সময় পর্যন্ত বৃদ্ধি এবং ভ্রমণ ভিসায় থাকা ব্যক্তিদের সুযোগ দেওয়ার মতো উদার উদ্যোগ নেওয়া হয়। এমনকি অবৈধ অভিবাসীদের সন্তানদের রেসিডেন্সি নিশ্চিত করার সুযোগও দেওয়া হয়।

5

সাধারণ ক্ষমার সময় যারা নিজেদের অবস্থান বৈধ করেননি, তাদের জন্য জানুয়ারি থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আমিরাত সরকার। প্রতিদিনের জন্য ৫০ দিরহাম জরিমানা আরোপসহ অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে দেশটির সরকারের পক্ষ থেকে।

এদিকে আমিরাতে ২০১২ সাল থেকে বাংলাদেশিদের জন্য কর্মী ভিসা স্থগিত রয়েছে। বর্তমানে প্রায় ১২ লাখ বাংলাদেশি থাকলেও ভিসা জটিলতার কোনো সমাধান মেলেনি । তবে ২০২৫ সালের শুরুতে এই জটিলতা দূর হতে পারে বলে আশা করছেন অভিবাসন সংশ্লিষ্ট ও প্রবাসীরা।

6

Sharing is caring!


আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ভারতের ‘নারুভি হাসপাতাল’ ও ‘সিলেট মেডিকেয়ার’-এর মতবিনিময় সভা

ভারতের ‘নারুভি হাসপাতাল’ ও ‘সিলেট মেডিকেয়ার’-এর মতবিনিময় সভা

2 সিলেটে রোগীদের উন্নত ও বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারতের ভেলোরে অবস্থিত নারুভি হাসপাতাল এবং সিলেটের অন্যতম স্বাস্থ্যসেবা

জাস ফাউন্ডেশনের সহযোগিতায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলস কাজ করছে অনুশীলন একাডেমি

জাস ফাউন্ডেশনের সহযোগিতায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলস কাজ করছে অনুশীলন একাডেমি

6 জাঁকজমকমপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অন্বেষণ মেধাবৃত্তি ও এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

উইভার্স ওয়ার্ডে পরিবর্তনের অঙ্গীকার, লেবার পার্টির প্রার্থী হিসেবে দেলওয়ার হোসেনের প্রচারণা

উইভার্স ওয়ার্ডে পরিবর্তনের অঙ্গীকার, লেবার পার্টির প্রার্থী হিসেবে দেলওয়ার হোসেনের প্রচারণা

1 যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আসন্ন নির্বাচনে রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ। এই নির্বাচনে উইভার্স ওয়ার্ড থেকে ক্ষমতাসীন লেবার পার্টির

সিলেটে ৯২ জন শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

সিলেটে ৯২ জন শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

4 সিলেট নগরীর সিটি মডেল স্কুলের করেরপাড়া ক্যাম্পাসে শনিবার (২৫ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’-এর বৃত্তি প্রদান

সিলেটে মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপের সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

সিলেটে মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপের সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

3 সিলেটের পরিবহন খাতের শৃঙ্খলা ও রুট ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে জগন্নাথপুর-সিলেট-সুনামগঞ্জ-দিরাই এবং সিলেট-বিশ্বনাথ-রামপাশা মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপ-এর সাধারণ মালিকগণের

শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে দৌড়ের কোনো বিকল্প নেই: ড. মুহাম্মদ শহীদুল ইসলাম

শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে দৌড়ের কোনো বিকল্প নেই: ড. মুহাম্মদ শহীদুল ইসলাম

1 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মুহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে

সিলেটের স্বায়ত্তশাসন ও সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিতে সিলটি পাঞ্চায়িত’র জনসভায় বাধা

সিলেটের স্বায়ত্তশাসন ও সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিতে সিলটি পাঞ্চায়িত’র জনসভায় বাধা

2 সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, সিলটি ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে জনসভায় পুলিশের বাধা প্রদানের তীব্র

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

4 বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাথে সিলেট ব্যবসায়ী সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৫টা ২০

1
8