editor

প্রকাশিত: 9:17 PM, January 3, 2025

ক্রিকেট উইথ সামি’র কর্ণধার মাহিদুল ইসলামের সিলেট আগমন

ক্রিকেট উইথ সামি’র কর্ণধার মাহিদুল ইসলামের সিলেট আগমন

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ‘ক্রিকেট উইথ সামি’র কর্ণধার মাহিদুল ইসলাম (সামি) সিলেটে এসেছেন আজ। শুক্রবার (০৩ জানুয়ারি) বিকাল ৫টায় ইংল্যান্ড থেকে সরাসরি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ক্রিকেট উইথ সামির টিম মেম্বারসহ শত শত শুভাকাঙ্ক্ষীরা।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম ফারুক, সিলেট স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, সিলেট মহানগর বিএনপির সদস্য রাসেল আহমেদসহ সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ক্রিকেট উইথ সামি বাংলাদেশের একমাত্র স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যারা জাতীয় পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের রক্ষণাবেক্ষণ করছে। এমনকি খেলার বাইরেও ক্রিকেটারদের যাবতীয় বিষয় দেখভাল করছে। মাহিদুল ইসলাম সামি’র হাত ধরেই বাংলাদেশে এই সংস্কৃতি শুরু হয়েছে যেটা এত বছর বাংলাদেশে ছিল না। তবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা ভারতে এমন সংস্কৃতি রয়েছে।
এদিকে, চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চিটাগং কিংসের সাথে পার্টনারশিপে আছে ‘ক্রিকেট উইথ সামি’। মূলত বিপিএলের কারণেই বাংলাদেশে আসছেন সামি।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মাহিদুল ইসলাম সামি বলেন, আমরা বেশ কিছু বছর থেকে দেখেছি বাংলাদেশের ক্রিকেটে বিশেষত খেলোয়াড়দের নিয়ে আলাদা ব্যবস্থাপনার অভাব রয়েছে। সেই জায়গায় আমরা চিন্তা ভাবনা করেছি, দেশের খেলোয়ারদের জন্য কিছু অবদান রাখতে৷ বাংলাদেশে এসেছি মূলত দু’টি কারণে। একটি হচ্ছে বিপিএল।
তিনি আরও বলেন, ‘আগামী ৮ জানুয়ারি ‘ক্রিকেট উইথ সামি’র সকল ক্রিকেটারদের একটি গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। দরগা গেইটের স্টার প্যাসিফিক হোটেলে অনুষ্ঠিতব্য এই গেট টুগেদারে অংশ নিবেন ক্রিকেট উইথ সামি’র সাথে যুক্ত থাকা সকল ক্রিকেটার, চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরীসহ পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি, বাংলাদেশের সাবেক অধিনায়ক মো. আশরাফুলের মত তারকা ক্রিকেটাররা।’ বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়