editor
প্রকাশিত: 2:06 PM, January 4, 2025
যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ও লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা দীর্ঘ এক যুগ পর মাতৃভূমি বাংলাদেশে পা রাখতে চলেছেন। আগামী ১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, তিনি লন্ডন থেকে সরাসরি ফ্লাইটে সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। একই দিন দুপুর ৩টায় তিনি ঢাকা থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা নিশ্চিত করেছেন।
২২ জানুয়ারি, সকাল ১১টায়, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করবেন।
আবেদ রাজা দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি তার ভালোবাসা অটুট। তবে তিনি ব্যক্তিগতভাবে গভীর দুঃখ প্রকাশ করেছেন, কারণ সরকারের নিপীড়ন ও দমননীতির কারণে মায়ের মৃত্যু এবং বড় ভাইয়ের জানাজায় উপস্থিত থাকার সুযোগ পাননি।
তিনি বলেন, “স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আমার পরিবারকে হারানোর বেদনাকে বহুগুণ বাড়িয়েছে। তবে দেশের জনগণের প্রতি আমার দায়িত্ব এবং ভালোবাসা কখনোই কমেনি। এবার আমি দেশে ফিরে তাদের সাথেই সময় কাটাবো এবং তাদের পাশে থাকার চেষ্টা করবো।”
দেশে ফিরে বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কাজ করবেন বলেও তিনি জানান।
আবেদ রাজা’র পরিচয়:
আবেদ রাজা বর্তমানে যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এবং লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দক্ষিণ সুরমা যুবদলের সাবেক সভাপতি এবং সিলেট সদর থানার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও সক্রিয় ভূমিকা পালন করেছেন।
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
7 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
1 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
7 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
7 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
2 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
5 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা