editor
প্রকাশিত: 3:23 PM, January 4, 2025
নিউজ ডেস্ক:: জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই। দৃষ্টিভঙ্গিগত কিছু পার্থক্য রয়েছে। সেগুলো আমরা সমাধান করতে পেরেছি।
শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে কর্মসূচির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা অপেক্ষা করেছিলাম সব পক্ষ যেন অংশগ্রহণের সুযোগ পান। সবাই যেন তাদের ভাষা প্রকাশ করতে পারেন। ৫ আগস্ট যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল তাদের ভাষা যেন ঘোষণাপত্রে থাকে। তাদের ন্যায্য যে অধিকার রয়েছে, যারা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন তাদের ভাষা যেন ঘোষণাপত্রে থাকে সেটি নিশ্চিতে আমরা সবার সঙ্গে কথা বলেছি।
‘চারমাস অতিবাহিত হলো, সরকার গঠন হয়েছে। আমরা সরকারকে স্মরণ করিয়ে দিয়েছি যে, জনগণের কাছে তাদের একটা দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে এবং আমরা জনগণকে একটি সমুন্নত জায়গায় আনার জন্য একটি উদ্যোগ গ্রহণ করি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং পক্ষভুক্ত মানুষ যারা রয়েছেন এবং বাংলাদেশের মানুষের পক্ষ থেকে উদ্যোগটি আসার কথা ছিল, যখন জাতির সংকটকাল যাচ্ছিল, নিহত এবং আহতদের কোনো স্বীকৃতি বা ঘোষণাপত্র আসছিল না তখন এই সংকটকালীন মুহূর্তে আমরা সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি।
‘বাংলাদেশের সব মানুষ ঘোষণাপত্র নিয়ে ঐক্যবদ্ধ রয়েছেন। দৃষ্টিভঙ্গির জায়গা বা জনগণের ভাষা আরও কীভাবে তুলে আনা যায় সেই জায়গায় আমাদের কিছুটা বিলম্বিত হয়েছে। বাহাত্তরে যেটা হয়েছিল… একদলীয় জায়গায় না গিয়ে.. বাংলাদেশের অনেক অংশের মানুষকে খারিজ করে একটা সংবিধান বানানো হয়েছিল। যেটা আমরা ৫৩ বছরে দেখেছিলাম একটা অকার্যকর জায়গায় পরিণত হয়েছে।’
জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একযোগে জনসংযোগ, লিফলেট বিতরণসহ প্রান্তিক জনগণের কাছে প্রচার-প্রচারণা চালাবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে লিফলেট, সমাবেশ, জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়