editor

প্রকাশিত: 11:17 AM, January 5, 2025

বেড়েছে চালের দাম,  মিল মালিকরা দোষ দিচ্ছেন মজুতদারদের

 বস্তা প্রতি বেড়েছে ৩০০-৫০০

বেড়েছে চালের দাম,  মিল মালিকরা দোষ দিচ্ছেন মজুতদারদের

দেশে আমনের ভরা মৌসুমেও রাজশাহীতে বেড়েছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। এর মধ্যে আমন ধান থেকে জেলার চালকলগুলোতে যেসব চাল উৎপাদন হয়, সেগুলোর দামও বেড়েছে। এসব চালের মধ্যে কাটারি, জিরাশাইল, নাজিরশাইল ও মিনিকেটের দাম বেড়েছে কেজিতে ছয় থেকে ১০ টাকা পর্যন্ত।

ব্যবসায়ী ও চালকলের মালিকরা জানান, মৌসুম হলেও ধানের দাম বাড়তি। ধান মজুত করেছেন অনেক মৌসুমি ব্যবসায়ী। তাদের কাছ থেকে বেশি দামে ধান কিনে চাল তৈরিতে খরচ পড়ছে বেশি। এজন্য চালের দাম বাড়িয়েছেন তারা। তবে সেটি বস্তায় ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। যা বাজারে গিয়ে ৩০০ থেকে ৫০০ টাকা ছাড়িয়ে যাচ্ছে। এটি বেড়েছে পাইকারি ব্যবসায়ীদের কারণে।

এ অবস্থায় পাইকারি বিক্রেতারা বলছেন, চালকলের মালিকরা দাম বাড়াচ্ছেন। চালকলের মালিকরা বলছেন, মৌসুমি ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, সব দোষ পাইকারি ব্যবসায়ীদের। কারণ চালকলের মালিকরা এক টাকা বাড়ালে পাইকারি ব্যবসায়ীরা বাড়ায় দ্বিগুণ।

তারা একে-অপরকে দোষারোপ করলেও বাড়তি দামে চাল কিনতে কষ্ট হচ্ছে ক্রেতাদের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বলেছেন, প্রতিটি জাতের চালের দাম ছয় থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। মোটা থেকে চিকন সব চালের দামই চড়া। সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে। এজন্য একে-অপরকে দোষারোপ করছেন।

কেজিতে সাত-আট টাকা পর্যন্ত বেড়েছে
রাজশাহী নগরের বিভিন্ন বাজার ও দোকান ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে গত দুই সপ্তাহ ধরে চালের দাম ঊর্ধ্বমুখী। পাইকারি ও চালকলের মালিকরা দাম বাড়ানোর কারণে খুচরা পর্যায়ে দাম বেড়েছে। শনিবার বাজারে বিআরআই-২৮ জাতের কেজি বিক্রি হয়েছে ৬৫-৬৮, যা গত সপ্তাহে ছিল ৬০-৬৫ টাকা। মিনিকেট বিক্রি হয়েছে ৭৮-৮০, যা গত সপ্তাহে ছিল ৬৮-৭৫ টাকা। নাজিরশাইল বিক্রি হয়েছে ৮০-৮৬, যা ছিল ৭০-৭৮ টাকা। গুটি স্বর্ণার কেজি বিক্রি হয়েছে ৬০-৬৫, যা গত সপ্তাহে ছিল ৫০-৫৫ টাকা।

ক্রেতাদের ক্ষোভ
নগরের বাসিন্দা রাজিব হোসেন বলেন, ‘সব চালের দাম বেড়েছে। এভাবে বেড়ে যাওয়া আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক কষ্টের। সরকারের উচিত চালের বাজার নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া।’

নগরের উপশহর এলাকার বাসিন্দা মোজাফফর হোসেন বলেন, ‘আমাদের ফসলি জমি না থাকায় সারা বছর চাল কিনতে হয়। এবার ভেবেছিলাম দাম কমবে। কিন্তু এখন দেখছি আরও বাড়তি। সরকারকে বিষয়টি দেখা উচিত। এখনও বাজারে সিন্ডিকেট থাকা হতাশাজনক।’

নগরের বহরামপুর এলাকার তসলিম উদ্দিন বলেন, ‘চাল প্রত্যেক দিনই সবার কিনতে হয়। তাই সরকারের অন্যদিকের চেয়ে এদিকে নজর দেওয়া উচিত। কারণ সিন্ডিকেটের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে আছে।’

নগরের সাহেববাজারের চাল ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘মানভেদে ৫০ কেজি চালের প্রতি বস্তায় এক সপ্তাহের ব্যবধানে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। এখানে আমাদের কোনও হাত নেই। কারণ আমরা পাইকারি দরে কিনে সামান্য লাভ করে বিক্রি করে দিই।’

গত ২৯ ডিসেম্বর নগরের বিভিন্ন চালের আড়ত ও দোকানে দেখা গিয়েছিল, প্রতি ৫০ কেজি আঠাশ চালের বস্তা বিক্রি হয়েছে তিন হাজার টাকায়। মোটা চাল বিক্রি হয়েছে দুই হাজার ৪০০ টাকায়। জিরাশাইল বিক্রি হয়েছে তিন হাজার ২০০ টাকায়। কিন্তু কয়েকদিনের মধ্যে এসব চালের বস্তায় দাম বেড়েছে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। এখন আঠাশ চাল বিক্রি হচ্ছে তিন হাজার ৫০০ টাকায়। জিরাশাইল তিন হাজার ৮০০ টাকা।

যা বলছেন চালকলের মালিকরা
চালকলের মালিকরা বলছেন, এখন মিলপর্যায়ে প্রতি বস্তা আঠাশ চাল বিক্রি হচ্ছে তিন হাজার ২৫০ থেকে তিন হাজার ৩৫০ টাকা। মোটা চালের বস্তা দুই হাজার ৭৫০ থেকে দুই হাজার ৮০০ টাকা ও জিরাশাইল তিন হাজার ৫০০ টাকায়। এই চাল আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের কাছে গেলে বস্তায় বেড়ে যাচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা। খুচরা ব্যবসায়ীদের কাছে গিয়ে আরও এক দফা দাম বাড়ায় ক্রেতার কাছে যেতে প্রকারভেদে বস্তায় ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দাম বেড়ে যাচ্ছে। মূলত এজন্য চালের দাম বেশি।

শনিবার রাজশাহীর খুচরা বাজারে আঠাশ চাল বিক্রি হয়েছে প্রতি কেজি ৭২-৭৫ টাকা। গুটি স্বর্ণা বিক্রি হয়েছে ৬৩-৬৫ টাকা ও জিরাশাইল ৮০ টাকা।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন বেশি দামে কিনতে হয়
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, কখনও সরবরাহ সংকট, কখনও ধানের দাম বেশি বলে চালের দাম বাড়ান চালকলের মালিকরা। আমনের ভরা মৌসুমে সংকটের কথা বলে আবারও বস্তায় সর্বোচ্চ ৩০০-৪০০ টাকা বাড়ানো হয়েছে। ফলে বেশি দামে কিনে পাইকারিতে বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মোটা চালের দাম তিন থেকে পাঁচ টাকা বেড়েছে। মাঝারি আকারের প্রতি কেজি চালের দাম বেড়েছে সপ্তাহের ব্যবধানে ছয় থেকে ১০ টাকা পর্যন্ত।

নগরের সাগরপাড়া এলাকার অমিত স্টোরের স্বত্বাধিকারী অমিত সরকার বলেন, ‘আড়ত থেকে চাল কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে আমাদের। গত এক সপ্তাহের মধ্যে দাম বেড়ে গেছে। প্রতি বস্তায় ৪০০-৫০০ টাকা বাড়তি গুনতে হয়। আবার বাড়তি দামে বিক্রি করা হলে গ্রাহকরা অসন্তুষ্ট হচ্ছেন।’

সাহেববাজারের এপি চাল ভান্ডারের স্বত্বাধিকারী প্রকাশ প্রসাদ বলেন, ‘মিল থেকে চাল নিয়ে এসে বিক্রি করছি। গত কয়েকদিনে চালের দাম বেশ বেড়েছে। মিল মালিক ও মধ্যস্বত্বভোগীরা উপকৃত হচ্ছেন। ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মিলে যদি কম দামে কেনা যায়, তাহলে আমরাও কম দামে বিক্রি করতে পারি।’

নগরের কাদিরগঞ্জ এলাকার পাইকারি চাল বিক্রেতা সততা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সোলায়মান আলী বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে চালের দাম বাড়ছে। এজন্য আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দাম কমলে আমরাও কম দামে বিক্রি করতে পারি। কিন্তু বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হয়।’

ধান মজুতের অজুহাত মিল মালিকদের
এ ব্যাপারে জানতে চাইলে কামাল অটোরাইস মিলের স্বত্বাধিকারী কামাল হোসেন বলেন, ‘এখন মৌসুমি ব্যবসায়ীরা ধান মজুত করে রেখেছেন। তারা বাড়তি দাম না পেলে ধান ছাড়ছেন না। ফলে তাদের কাছ থেকে বেশি দামে ধান কিনতে হচ্ছে। আমাদের খরচও আছে। এ কারণে বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে।’

রাজশাহী চালকল মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলামও ধানের দামকে দায়ী করছেন। তিনি বলেন, ‘চালের দাম বাড়লেই আমাদের দোষ হয়। কিন্তু এখন ধানের দাম বাড়তি থাকায় চাল করতে বেশি খরচ পড়ছে। এ কারণে মিল থেকে দাম বাড়ানো হয়েছে। কৃষকদের পাশাপাশি ধানের মৌসুমি ব্যবসায়ীরা ধান মজুত করছেন। দাম বেশি না পেলে বিক্রি করছেন না। তার প্রভাব পড়েছে চালের বাজারে।’

দাম নিয়ন্ত্রণে চলছে অভিযান
মজুতদারদের বিরুদ্ধে প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে কিনা জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহীর উপপরিচালক ইব্রাহিম হোসেন বলেন, ‘চালের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চলছে। চাল ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। এরপরও যারা সতর্ক হচ্ছেন না, তাদের জরিমানা করা হচ্ছে।’

মোহনপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুন্নবী বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত আছে। যাতে করে মৌসুমি ব্যবসায়ীরা ধান ও চাল মজুত করতে না পারেন, সেজন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে