editor

প্রকাশিত: 4:57 PM, January 5, 2025

সার্ক ইন্টারন্যাশনাল কলেজে ১১তম সার্ক পিঠা উৎসব অনুষ্ঠিত

সার্ক ইন্টারন্যাশনাল কলেজে ১১তম সার্ক পিঠা উৎসব অনুষ্ঠিত

শীতে আয়েশ করে পিঠাপুলি খেতে কে না পছন্দ করে। হিম হিম ঠান্ডা, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, নতুন চালের সঙ্গে খেজুরের গুড়ের ভাপা আর ধোঁয়া ওঠা চিতই পিঠাসহ হরেক রকমের বাহারী পিঠার সমন্বয়ে রবিবার (০৫ জানুয়ারি) জমে ওঠে নগরীর সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ১১তম সার্ক পিঠা উৎসব, ২০২৫।
বেলা ১১ ঘটিকায় কলেজ অধ্যক্ষ রোটারিয়ান মোহাম্মদ মহি উদ্দিন এ  মনোমুগ্ধকর পিঠা উৎসবের উদ্বোধন করেন। পরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন কলেজ অধ্যক্ষসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এবারের উৎসবে ২৫ টি স্টলে প্রায় ২০০ পদের পিঠা নিয়ে উপস্থিত ছিল সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ ও সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ এর বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।
এদিকে নানা রকমের বাহারী পিঠার সঙ্গে উৎসব আঙ্গিনায় অনুষ্ঠিত হয় এক আকর্ষনীয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে ক্ষুদে শিল্পীরা বিভিন্ন পারফর্মেন্স এর মাধ্যমে মঞ্চ মাতিয়ে উৎসবটিকে করে আরো প্রাণবন্ত ও উপভোগ্য।
নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সহকারী প্রধান, বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক ও অফিস আদালতের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতে বিকেল ৪:৩০ ঘটিকা পর্যন্ত উৎসবস্থল ছিল মুখরিত।
উল্লেখ্য, সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ সহপাঠ্যক্রমের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সহায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। স্বাভাবিক ধারাবাহিকতায় সিলেটের ঐতিহ্যবাহী শ্রুতি পিঠা উৎসব প্রতিযোগিতায় প্রতি বছরই অংশ গ্রহণ করে একাধিকবার ১ম স্থানসহ বিভিন্ন পজিশনে পুরস্কৃত হয়। এবছরও আসছে আগামী ১০ জানুয়ারি,২০২৫ ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শ্রুতি কর্তৃক আয়োজিত পিঠা উৎসব-এ সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ এর দুটি পিঠার স্টল থাকবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়