admin

প্রকাশিত: 10:48 PM, January 5, 2025

বিপ্লবের চেতনাকে বাস্তবায়নের জন্য দেশে রাজনৈতিক সরকার প্রয়োজন : এড. এমরান চৌধুরী

বিপ্লবের চেতনাকে বাস্তবায়নের জন্য দেশে রাজনৈতিক সরকার প্রয়োজন : এড. এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৫ বছরের টানা আন্দোলন ও সংগ্রামের পর জুলাই-আগষ্টের ছাত্রজনতার গণবিপ্লবে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু এখনো সর্বক্ষেত্রে তার দোসররা সক্রিয় রয়েছে, এমনকি তারা সরকারের ভেতরে থেকেও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বিপ্লবের চেতনাকে নসাৎ করে দিতে চায়। বিপ্লবের চেতনাকে বাস্তবায়নের জন্য দেশে রাজনৈতিক সরকার প্রয়োজন। তাই আমরা প্রয়োজননীয় সংষ্কার শেষে অতিদ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য জোর দাবি জানাচ্ছি।

রোববার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানে সিলেট জেলার মধ্যে সব চেয়ে বেশী জীবন দিয়েছেন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষ। এই দুই উপজেলার মানুষ বিগত দিনের উন্নয়ন বঞ্চিত ছিলেন। দেশবাসী বিএনপিকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিলে এই দুই উপজেলা মডেল উপজেলায় পরিণত হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় জনকল্যাণমূলক কাজের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্বৈরাচারী শাসনব্যবস্থা পুরো দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। স্বৈরাচার শেখ হাসিনার পালিয়ে গেলেও তাঁর প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখানেই থেমে নেই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসসহ শিল্পপ্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করে অস্থিতিশীল পরিস্থিতিতে দেশকে নিয়ে যেতে চায়। তাই দেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে সকল বিভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। সবাই মিলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। ৩১ দফা সংস্কার প্রস্তবের পক্ষে জনমত গঠন করে বিএনপি ইতিমধ্যে দেশের বিপুলসংখ্যক মানুষের জনমত তৈরি করতে সক্ষম হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনে কাজ করতে হবে।

আলী হাসানের সভাপতিত্বে ও সেলিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুরমান আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সহ সভাপতি নজমুল হুসেন পুতুল, সিলেট জেলা বিএনপি শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, সিলেট জেলা বিএনপি এনাম উদ্দিন,  জেলা বিএনপি এম সাইফুর রহমান, আহবায়ক তাজুল ইসলাম, বিয়ানীবাজর উপজেলা যুবদল দৌলা হোসেন সুবাস, যুবদল নেতা আব্দুল মুকিত, সাবেক সাধারন সম্পাদক লিটন চৌধুরী, সিলেট জেলা শ্রমিক দল আবুল হুসেন, আমিনুল ইসলাম, যুক্তরায্য বিএনপি নেতা আব্বাস উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপি এমদাদুল হক চৌধুরী শাহিন, ময়নুল ইসলাম, আয়নুল আবেদীন প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে