editor
প্রকাশিত: 8:11 PM, January 6, 2025
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব ইউনিট দক্ষিণ সুরমা সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) কলেজের অফিস সহায়কদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ইফতেখার আলম। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ইফতেখার আলম বলেন, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। শীতে অসহায় মানুষেরা শীতের কাপড় কিনতে না পারায় কষ্টের মধ্যে জীবন-যাপন করেন। তাই আমরা নিজ নিজ এলাকার অসহায় শীতার্ত মানুষদের খুঁজে বের করে তাদেরকে সহযোগীতা করতে হবে। তিনি সমাজের সকল বিত্তবানদের এ ধরনের মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে শীতার্ত গরীব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব ইউনিট দক্ষিণ সুরমা সরকারি কলেজ ইউনিটের এই মহতী উদ্যোগের প্রশংসা করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গনিত বিভাগের সহকারি অধ্যাপক মতিউর রহমান, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক রাহেনা হক, অর্থনীতি বিভাগের সদ্য বিদায়ী সহকারী অধ্যাপক ও বিভাগের বিভাগীয় প্রধান রওনক জাহান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারি অধ্যাপক ছালমা ইয়াছমিন, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আতাউর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান পলাশ রঞ্জন দাস, ইরেজি বিভাগের বিভাগীয় প্রধান সুভাষ চন্দ্র সাহা, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জয়নুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ময়নুল হক, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ফাতেমা খানম। মো. আতাউর রহমান ভূঁঞা এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহারিয়ার খান, মতিলাল দাশ, শ্যামলী চক্রবর্তী, খালেদ আহমদ, শফিকুল ইসলাম, পলি সেনাপতি, সৈয়দা মোমেনা বেগম লিমু, আব্দুছ ছাত্তার প্রমূখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়