editor

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

খলাগ্রাম স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অ প ক র্ম ও দু র্নী তি বিষয়ে স্মারকলিপি

খলাগ্রাম স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অ প ক র্ম ও দু র্নী তি বিষয়ে স্মারকলিপি

2

সিলেটের বিয়ানীবাজার উপজেলার খলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা বেগমের নানা দুর্নীতি ও অপকর্ম তুলে ধরে তার বিরুদ্ধে উচ্চ পর্যায়ে তদন্তপূর্বক শাস্তি ও প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনায়য়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

1

সোমবার (৬ জানুয়ারি) ডাকযোগে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে খলাগ্রামের মুরুব্বিয়ান ও যুবসমাজ এবং খলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকরা স্বাক্ষর প্রদান করেন।

স্মারকলিপিতে খলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা বেগমের বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা তুলে ধরেন গ্রামবাসী। স্মারকলিপিতে বলা হয়- খলাগ্রাম স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা বেগমের দুর্নীতি, স্লিপের টাকা আত্মসাত, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহারসহ নানা অনিয়মের ব্যাপারে ৪০ জন গ্রামবাসীর স্বাক্ষরসম্বলিত একটি অভিযোগ গত ১৬ অক্টোবর বিয়ানীবাজার উপজেলা শিক্ষা অফিস, ২০ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও ২৪ অক্টোবর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবেের অভিযোগ করেও কোন সুরাহা হয় নি। উল্টো দুর্নীতিবাজ রহিমা বেগম ও তার সন্ত্রাসী ভাইদের দৌরাত্ম দিনদিন বেড়েই চলেছে। তারা বর্তমানে রাজনৈতিক মামলা, হামলা ও নানা ধরনের নির্যাতন করছে অভিযোগকারী গ্রামবাসীদের উপর।

7

স্মারকলিপিতে বিয়ানীবাজার উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার পারভেজ আহমদের সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা বেগমের যোগসাশেসের বিষয় তুলে ধরে বলা হয়- গত ২৯ অক্টোবর বিয়ানীবাজার উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার পারভেজ আহমদ তদন্ত করতে স্কুলে আসলেও রহিমা বেগমের সাথে পূর্বের ঘনিষ্ট ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দুর্নীতি ও গাফলতি নিয়ে এলাকাবাসীর অভিযোগ আমলে না নিয়ে রহিমা বেগমকে নির্দোষ হিসেবে উপস্থাপন করে ৮ নভেম্বর জেলা শিক্ষা অফিসে রিপোর্ট প্রদান করেন। ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার পারভেজ আহমদ বিদ্যালয় পরিদর্শনকালে স্কুলের অভিভাবক ও গ্রামবাসীরা- শিক্ষক ও অভিভাবদের সাথে দুর্বব্যবহার, বিদ্যালয়ে অনুপস্থিতি, রহিমা বেগমের অনিয়মের প্রতিবাদকারীদের হুমকি, বিদ্যালয়ে বসে নিজের ব্যবসায়িক কর্মকান্ড ও হিসাব-নিকাশ, স্লিপ কমিটির সাথে আলোচনা না করে খামখেয়ালিমতো টাকা খরচসহ রহিমা বেগমের নানা অপকর্মের বিষয় তুলে ধরেন। এমনকি পরিদর্শনের আগের দিন অর্থ্যাৎ ২৮ অক্টোবর স্লিপ কমিটির হিসাব আপডেট করে কমিটির সদস্যদের স্বাক্ষর নেয়ার বিষয় পারভেজ আহমদের কাছে স্বীকার করেন স্লিপ কমিটির সদস্য আব্দুর রাজ্জাক। এতকিছুর পরও পারভেজ আহমদ কেবলমাত্র পূর্ব থেকে রহিমা বেগমের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকার কারনে গ্রামীবাসীর অভিযোগ ও স্বাক্ষ্য আমলে না নিয়ে রহিমা বেগমের পক্ষে রিপোর্ট দেন।

3

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা বেগমের মামলাবাজির তথ্য তুলে ধরে বলা হয়- গ্রামবাসীর পক্ষে অভিযোগ করায় রহিমা বেগম তার ভাইয়ের শ্বশুর বাড়ি গোলাপগঞ্জের ফুলসাইন্দের বাসিন্দা মাছুম আহমদের দায়েরকৃত মামলায় (যার নং- কোতোয়ালি জি.আর. ২১/৫০২, তারিখ ১৩/১১/২৪ইং) খলাগ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আনসার কমান্ডার বদরুল হককে রাজনৈতিক বিস্ফোরক আইনের মামলায় ২২ নম্বর আসামী করা হয়। মামলার বাদি মাছুম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা বেগমের মাধ্যমে প্রভাবিত হয়ে আনসার কমান্ডার বদরুলকে মামলায় জড়িয়েছেন বলে স্বীকারোক্তিমূলক ফোনকল রেকর্ড সংরক্ষিত আছে।
এতো অপকর্ম করেও খলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বহাল থাকায় ও তার শাস্তি না হওয়ায় স্মারকলিপিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন গ্রামবাসী। রহিমা বেগমের সন্ত্রাসী ভাই ও তাদের বাহিনীর সাথে যেকোন সময় অপ্রীতিকর ও রক্তময়ী সংঘর্ষ ঘটে যেতে পারেও আশঙ্কা প্রকাশ করা হয় স্মারকলিপিতে।

স্মারকলিপিতে অবিলম্বে উচ্চ পর্যায়ে তদন্ত করে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক রহিমা বেগমকে প্রত্যাহার করে এলাকায় শান্তি ও স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান গ্রামবাসী ও স্কুলের অভিভাবকরা

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

4 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

8 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

3 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

2 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

3 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

2 সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট

জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

8 সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 4 মঙ্গলবার (২৮ এপ্রিল)

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

2 সিলেটে প্রকাশক পরিষদ আয়োজিত বইমেলা বন্ধের জন্য কোনো দাবি জানানো হয়নি বলে স্পষ্ট করেছেন বইমেলার ব্যাপারে অভিযোগ দাতারা। অভিযোগ

1
2