editor
প্রকাশিত: 4:25 PM, January 8, 2025
সুজন চক্রবর্তী, আসাম:: বিয়ের মাত্র ৭ মাসের মধ্যেই তরুণীর রহস্যজনক মৃত্যু। বাবার বাড়ি থেকে ফেরার পথে ছিনতাইকারীরা তাঁকে খুন করে বলে অভিযোগ স্বামীর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের মহম্মদ বাজারে। মৃতার স্বামীর ভূমিকায় উঠেছে নানা প্রশ্ন। জানা যায়, মৃতার নাম সুচিত্রা বাগদি। ৭ মাস আগে বীরভূমেরই হিংলোর বাসিন্দা সন্দীপ দাসের সঙ্গে বিয়ে হয় তাঁর। মঙ্গলবার (৭ জানুয়ারি ) রাতে শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন সন্দীপ। গভীর রাতে রাইপুর ক্যানালের পাশে কাদার মধ্যে কিছু একটা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেখে এক মহিলার রক্তাক্ত দেহ। পাশে হাত, পা বাধা অবস্থায় এক যুবক। পাশে পড়া একটা দামি বাইক। সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপকে।
পুলিশ সূত্রে প্রকাশ, সন্দীপ জানিয়েছেন, ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী তাঁদের পথ আটকায়। তারাই খুন করে তাঁর স্ত্রী সুচিত্রাকে। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি সন্দীপকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হলেও সন্দীপের ভূমিকায় ধন্দে পুলিশ। শীঘ্রই রহস্যভেদ হবে বলে আশাবাদী তদন্তকারীরা।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের