editor
প্রকাশিত: 4:27 PM, January 8, 2025
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেট তামাবিল জাফলং মহাসড়কের উমনপুর এলাকায় জাফলং গামী গেইটলক সিটিং সার্ভিস বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত যুবকের নাম রুমেল আহমেদ (২৩) সে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের হোসেন আহমদ এর ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় রুমেল আহমদ তার এক সহপাঠী কে নিয়ে মোটর সাইকেল ( কুমিল্লা – ল ১৪-০২৯৬) যোগ বাড়ি ফেরার পথে চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের নিকট উডল্যান্ড টিম্বার মিলস্ সংলগ্ন উমনপুর টার্নিং পয়েন্ট এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী গেইটলক সিটিং সার্ভিস বাস তাদের চাপা দেয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে যাওয়ার পথে রুমেল আহমদ মারা যায়। অপর আরেকজনের পরিচয় জানা যায়নি। এ সময় স্থানীয় জনতা রাস্তা অবরোধ করলে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে রাস্তা ছেড়ে দেওয়া হয়। তবে স্থানীয়রা সাধারণ বাস ও গেইটলক সিটিং সার্ভিসের বাস চলাচল বন্ধ করে রাখেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান পালিয়ে যাওয়া ঘাতক বাসটি আটক করে পুলিশের জিম্মায় নেয়া হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের