editor

প্রকাশিত: 7:51 PM, January 8, 2025

কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়লে পরিবার সমাজ ও জাতি উন্নত হবে: আওলাদে রাসূল নাসির বিল্লাহ 

শতবর্ষ পূতির্তে মাছিমপুর জামে মসজিদে দুই দিনব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন

কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়লে পরিবার সমাজ ও জাতি উন্নত হবে: আওলাদে রাসূল নাসির বিল্লাহ 

সৌদি আরব থেকে আগত আওলাদে রাসূল শায়খ সৈয়দ নাসির বিল্লাহ মক্কী বলেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে ও আল্লাহর নৈকট্য পেতে আমাদেরকে ফরজ ইবাদতকে আঁকড়ে ধরতে হবে ও হারাম থেকে নিজেদের হেফাজত রাখতে হবে। একই সাথে সর্বক্ষেত্রে রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে হবে। তিনি বলেন, ফরজ ইবাদতের মধ্যে নামাজের গুরুত্ব সর্বাধিক। এটি আমাদের জীবনের ভিত্তি। নামাজ জীবনকে সুশৃঙ্খল করে এবং আত্মিক প্রশান্তি দেয়। তাই আমাদের সবাইকে নামাজী হতে হবে। অপরদিকে সিয়াম সাধনা করলে অন্তরের শুদ্ধি ও তাকওয়া অর্জন করা যায়। নামাজ এবং রোজা হলো একজন মুসলমানের আধ্যাত্মিক শক্তি। নামাজ মানুষকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করে এবং রোজা মানুষকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করে। এই দুটি ইবাদত মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি এবং নৈতিক উন্নতির মাধ্যম।
তিনি আরও বলেন, আল্লাহর রাসূল মুহাম্মদ (সা.) এর জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তাই সবাইকে কুরআনের পাশাপাশি রাসূলের হাদিস ও সিরাত অধ্যয়ন করতে হবে। ঈমান মজবুত করে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়লে আমাদের পরিবার, সমাজ এবং জাতি উন্নত হবে।
তিনি গতকাল মঙ্গলবার শেখ মৌলভী ওয়াকিফের বংশধরদের উদ্যোগে ও মাছিমপুর এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় শেখ মৌলভী ওয়াক্ফ এস্টেট মাছিমপুর জামে মসজিদের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ২ দিনব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলের সমাপনী দিনে সভাপতিত্ব করেন শেখ মৌলভী ওয়াকিফের বংশধরদের পক্ষে মাছিমপুর জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী মোঃ দিলওয়ার হোসেন ও ভার্থখলা মদ্রাসারা প্রিন্সিপাল মাওলানা শায়েখ মজদুদ্দীন আহমদ এবং গাজী বুরহা উদ্দিন মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়েখ নাসির উদ্দিন।
হাফিজ ক্বারী ইসহাক আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন মাওলানা মুফতি নাসির উদ্দিন আনছারী ঢাকা, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুশতাক আহমদ খান, জামেয়া কাসিমুল উলুম দরগাহ-এ হযরত শাহজালাল (র) মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, জকিগঞ্জের লামারগ্রাম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি আবুল হাসান, মাওলানা মুফতি আফতাবুজ্জামান মুস্তাফী বাহুবলী, মাছিমপুর জামে মসজিদের খতিব মুফতি মাশহুদুর রহমান শরফী, ঢাকা দক্ষিণ মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি আনওয়ার হুসাইন।
মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন মকবুল হোসেন, আরিফ হোসেন, আলতাফ হোসেন, শরীফ হোসেন, মো. ওয়াকিল, মো. মুক্তাদির, এলাকাবাসীর পক্ষে আনোয়ার হোসেন শিবলু প্রমুখ। মাহফিলের সমাপনী অধিবেশনে দেশ ও উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনাকরে বিশেষ মোনাজাত করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের