editor
প্রকাশিত: 7:59 PM, January 9, 2025
বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও কৃষক দল সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা আনিসুল হক বলেছেন, বাংলাদেশের কৃষকদের উন্নয়নের কথা চিন্তা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাতে গড়া সংগঠন কৃষকদল। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের উন্নয়নের একমাত্র চাবিকাঠি কৃষি। এই কৃষি ছিল এক সময়ে উপেক্ষিত। বেশীরভাগ কৃষকরা না খেয়ে দিনাদিপাত করতেন। দেশের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচী ঘোষনা করেন। এরমধ্যে কৃষি ছিল অন্যতম। কৃষি ও কৃষকের উন্নয়নের নানা ধরনের পদক্ষেপ নেন তিনি। তিনিই ছিলেন বাংলার কৃষি ও কৃষকের উন্নয়নের একমাত্র পথ প্রদর্শক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠার পর পর কৃষকদের স্বার্থ রক্ষা এবং তাদের উন্নয়নের জন্য কৃষক দল গঠন করেছিলেন। কৃষকদের ভাগ্য উন্নয়নে তিনি খাল খননসহ বিভিন্ন কার্যক্রম শুরু করেন। সেই ধারাবাহিকতায় তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফায়ও কৃষকদের উন্নয়নের কথা চিন্তা করে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা কৃষক দলের আহবায়ক ইকবাল আহমদ তাপাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুলের পরিচালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নবগঠিত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক বাদশা আহমদ, যুগ্ম আহবায়ক এম জহুরুল ইসলাম মখর, মাহবুব আহমদ (সাবেক চেয়ারম্যান), এবিএম জাকারিয়া (সাবেক চেয়ারম্যান), এইচ এম খলিল (সাবেক চেয়ারম্যান), আলমগীর আলম (চেয়ারম্যান), আলমাছ উদ্দিন চৌধুরী, মোক্তার আহমদ বকুল, মুহিব উদ্দিন বেলাল, আলতাফ হোসেন বিলাল, হিরণ মিয়া মেম্বার, মো. নানু মিয়া, জিয়া উদ্দিন জিয়া, সদস্য ফারুক আল মাহমুদ, হুমায়ুন আহমদ, আব্দুল গনি তজিবুর, শহীদ আহমদ, আল্লাহ আল মামুন, ছইল মিয়া, আমিন চৌধুরী, মো. নূর আলী, দোলোয়ার হোসেন দিলু, খায়ের উদ্দিন, নুরুল আমিন নুরুল, সিরাজ মিয়া, মাহবুবুর রহমান, লুৎফুর রহমান, হেলাল উদ্দিন, হারুনুর রশীদ, আব্দুস শহীদ, আব্দুল বাছিত, এসএম মোজাম্মেল, নাহিদ হোসেন, রওশন খান, আজমল হোসেন, মুনিম আহমদ, তানভীর আহমদ, ইমরান হোসেন লিটন, বোরহান উদ্দিন, জাহাঙ্গীর আলম বাবুল, বোরহান উদ্দিন রণি, দুলাল আহমদ, জুবায়ের আহমদ শিমুল, ফারুক আহমদ, ফয়জুল ইসলাম ফজু, সাহেদ আহমদ মেম্বার, মোহাম্মদ আব্দুল আজিজ, আফজল হোসেন মেম্বার, সালমান আহমদ, গোলজার আহমদ, মো. দুলাল রেজা, খলিলুর রহমান লালু, কামরুজ্জামান মুকুল, ফরিদ উদ্দিন, আব্দুল মতিন, জামিল আহমদ, রেকল আহমদ, ইউসুফ আলী প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে