editor
প্রকাশিত: 9:55 PM, January 10, 2025
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশেগড়া সংগঠন বিএনপি গণমানুষের রাজনীতি করে। এ দেশের সাধারণ মানুষের কল্যানের রাজনীতি করে। কোন রকম লুটপাট, অর্থপাচার, টেন্ডারবাজী, দখলবাজীর রাজনীতি বিএনপি বিশ্বাস করেনা। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ কোন রকম চাঁদাবাজ, টেন্ডারবাজ, লুটপাটকারীর স্থান বিএনপিতে হবেনা। দেশের সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের কল্যানে কাজ করতে হবে।
শুক্রবার বিকালে গোয়াইনঘাট উপজেলার রস্তুমপুর ইউনিয়নে বিএনপি’র চেয়ারপার্সন সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া ও গরীব অসহায়-শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এসব কথাগুলো বলেন।
এ সময় তিনি আরো বলেন, বর্তমানে দেশ নায়ক তারেক রহমান ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশের শীর্ষ স্থানীয় রাজনৈতিক দল ও গণমানুষের আস্থার প্রতিক। তিনি লন্ডনে চিকিৎসারত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি জন্য সকলের কাছে দোয়া চান।
বদরুজ্জামান সেলিম আরো বলেন, বিগত ১৬ বছর শেখ হাসিনা দেশের বিচার বিভাগ থেকে শুরু করে সকল প্রশাসনিক সেক্টরে এক নায়কতন্ত্র কায়েম করে দমণ নিপিড়ন, গুম, খুনের রাজত্ব্য কামেয় করেছিলো। বিচারের নামে নাটক সাজিয়ে অনেক নিরোপরাধকে ফাঁসিতে ঝুলিয়ে ছিলো। এই ১৬ বছর শেখ হাসিনার রাজনৈতীক প্রতিপক্ষের জন্য দেশকে জাহান্নাম করে তুলেছিলো। তার সময়ের শাসন ব্যবস্থা ফেরাউনের শাসন ব্যবস্থাকেও হার মানিয়েছে।
কিন্তু গত ৫ই আগষ্ট ছাত্র-জনতা আন্দোলনে শেখ হাসিনাসহ তার সাথের বিনাভোটের সকল মন্ত্রী, এমপিরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন তারা ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। আওয়ামী লীগের সকল এমপি ছিলো বিনা ভোটের। রাতের ভোটের এমপি। তাদেরকে জনগণ ভোট দিতোনা। রাতে জিনভূত তাদের ভোটার ছিলো। তাই তারা দেশটাকে লুটে পুটে খেয়েছে। আর বিএনপির এমপি থাকে জনগণের ভোটে নির্বাচিত। তাই তারা জনগণের কল্যানে কাজ করে।
বিগত দিনে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে প্রয়াত সফল অর্থমন্ত্রী এম.সাইফুর রহমানের হাত ধরে সিলেট-৪ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু আওয়ামীলীগ ক্ষমতা আসার পর উন্নয়নের নামে লুটপাটের রাজনীতি শুরু করে।
আগামী নির্বাচন হবে একটি অবাধ ও সুষ্ঠু নিরোপেক্ষ নির্বাচন। সেখানে ভোটে নির্বাচিত হবে আপনাদের এমপি। যদি দল আমাকে আপনাদের খেদমত করার জন্য এই আসন থেকে মনোনয়ন দেয়, আর আমি আপনাদের এমপি হই ইনশাআল্লাহ এই আসনের প্রতিটি পাড়া-মহল্লায় উন্নয়নের ছোঁয়া লাগবে। বিশেষ করে পাথর কোয়ারী অধ্যুসিত অঞ্চলটির বন্ধ পাথর কোয়ারী খোলে দিয়ে সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিগত দিনে আওয়ামী লীগের মন্ত্রী ইমরান আহমদের নেতৃত্বে একটি চক্র কোয়ারীগুলোতে ব্যাপক লুটপাট করেছে।
গোয়াইনঘাট উপজেলার বৃহত্তর রস্তমপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে এবং সিলেট জালালাবাদ কলেজের প্রভাষক মো.মোশাহিদ আলীর পরিচালনায় উক্ত অনুষ্টানে উপস্তিত ছিলেন রস্তুমপুর ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাব উদ্দিন সিহাব। গোয়াইনঘাট বিএনপির সাবেক ক্রিড়া সম্পাদক আব্দুস শহিদ দাদা ভাই। সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি আবু হানিফ, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম সাজু, সিলেট জেলা বিএনপি নেতা মিল্লাত আহমদ, আলী আলমাছ, সিলেট মহানগর যুবদল নেতা জাবের হোসন, রুমন আহমদ, আব্দুল জলিল সায়মন, বিএনপি নেতা আলমঙ্গীর হোসেন, যুবদল নেতা কামরুজ্জামান, রুবেল, ছাত্রদল নেতা জামাল আহমদ, মাহবুব, সোহাগ, আবু হানিফ, সেলিম, রিপন প্রমুখ।
আরও ছিলেন, জেলা বিএনপির সাবেক নেতা মিল্লাদ আহমেদ, বিএনপি নেতা আলী আলমাস,বিএনপি নেতা রাসেল আহমেদ, মহানগর ১নং ওয়ার্ডের সহ সভাপতি নোমান আহমেদ, মহানগর যুবদল ত্রান বিষয়ক সম্পাদক রোমান আহমেদ রাজু ,মহানগর যুবদল সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল আহমেদ ,যুবদল নেতা রাজু আহমেদ, আকরাম আহমদ যুবদল নেতা জাবের আহমেদ, ছাত্রদল নেতা জাহিদুল হোসেন, সিলেট মহানগর ছাত্রদল নেতা রুমেল আহমেদ রাসেল, জেলা ছাত্রদল নেতা রুবেল তালুকদার, জেলা ছাত্রদল নতোশাহরিয়ার খান রায়েল প্রমুখ।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের