editor
প্রকাশিত: 11:57 AM, January 11, 2025
জুড়ী (মৌলভীবাজার)সংবাদদাতা :
মৌলভীবাজার জেলার জুড়ীতে আপন ভাইয়ের দায়ের কুপে ছোট ভাই ( যুবলীগ নেতা)’র কব্জি কর্তন করে বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। ঘটনাটি বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ঘটেছে। এ ঘটনায় জাঙ্গালিয়া গ্রামের মৃত আছার উদ্দিনের বড় ছেলে শাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মৃত আছার উদ্দিনের বড় ছেলে শাহাব উদ্দিন ও ছোট ছেলে সামস উদ্দিনের মাঝে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিরোধপূর্ণ জায়গার মাটি ভরাট নিয়ে দু ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাব উদ্দিন ছোট ভাই সামস উদ্দিনকে ধারালো দা দিয়ে কুপ দেয়। দায়ের কুপে ঘটনাস্থলেই তার হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আত্মীয়রা তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে সেখান থেকে রাতেই তাকে ঢাকায় প্রেরন করা হয়। খবর পেয়ে জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূইয়ার নির্দেশে ওসি (তদন্ত) জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আসামি শাহাব উদ্দিন কে গ্রেফতার করে।
জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে