editor
প্রকাশিত: 5:57 PM, January 11, 2025
সুজন চক্রবর্তী, আসাম:: সম্প্রতি এক পডকাস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের কিছু ভুলের কথা খোলামেলাভাবে স্বীকার করেছেন এবং শান্তি ও নিরপেক্ষতার পক্ষে থাকার কথা বলেছেন। এই পডকাস্টটি তৈরি করেছেন জেরোধান সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাথ।
পডকাস্টে মোদি বলেন, ” ভুল হওয়া স্বাভাবিক, কারণ আমি একজন মানুষ, দেবতা নই।” তিনি এও উল্লেখ করেন যে মানুষ হিসেবে ভুল করা তার অংশ এবং সেটি জীবনের এক অবিচ্ছেদ্য সত্য। পডকাস্টের ভিডিও প্রকাশের আগে, নিখিল কামাথ ২টি মিনিটের একটি ট্রেলার প্রকাশ করেন, যেখানে তিনি মোদিকে বেশ কিছু প্রশ্ন করেন এবং মোদি সেগুলোর উত্তর দেন। পডকাস্টে বিশ্বের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ও আলোচনা হয়। এই বিষয়ে মোদি বলেন, ” আমরা বারবার ঘোষণা করেছি যে আমরা কোনও পক্ষ থেকে নয়, শান্তির পক্ষে।” তিনি আর ও বলেন, ” এই সংকটের সময়ে আমরা নিজের অবস্থান স্পষ্ট করেছি যে আমরা শান্তি ও নিরপেক্ষতার পক্ষে।”
এছাড়া, পডকাস্টে নিখিল মোদিকে এক প্রশ্ন করেন, ” যদি একজন যুবক নেতা হতে চান, তবে কি এমন কোনো বিশেষ গুণ আছে যা তাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ? এর জবাবে মোদি বলেন, ” রাজনীতিতে আসার জন্য ভালো মানুষ হওয়া উচিত, এমন মানুষ যারা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নয়, বরং মিশন নিয়ে কাজ করে।”
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের