editor
প্রকাশিত: 2:27 PM, September 13, 2020
কানাইঘাটের পৌরসভার রাস্তা: ভোগান্তির যেন শেষ নেই! শাহিন আহমদ সংস্কারের অভাবে বেহাল সিলেটের কানাইঘাট উপজেলার গাজী বোরহান উদ্দিন সড়কের পৌর এলাকার প্রায় ২ কিলোমিটার রাস্তা। হঠাৎ করে রাস্তাটি দেখলে মনে হবে সড়ক নয়, যেন ছোট একটি পুকুর। খানাখন্দে ভরা এ সড়ক দিয়ে যাতায়াত করতে পথচারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। রাস্তাটি দিয়ে যানবাহন চলা দূরের কথা, হেঁটে চলাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে। মুশাহিদ সেতুর নন্দিরাই বাইপাস মোড় থেকে কানাইঘাট থানা পর্যন্ত সড়কের এমন নাজেহাল অবস্থা। সংস্কারবিহীন ওই রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। একটু বৃষ্টিতেই পানি জমে থাকে এসব গর্তে। এক একটি গর্ত যেন মৃত্যু ফাঁদ! ভুক্তভোগীদের অভিযোগ,দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় কার্পেটিং উঠে এমন দশার সৃষ্টি হয়েছে। রাস্তা সংস্কারের ব্যাপারে কর্তৃপক্ষের উদাসীনতায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী বলেন, ‘রাস্তাটির বেহাল দশা সম্পর্কে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা অচিরেই রাস্তাটির মেরামত কাজ শুরু করবে।’ কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন বলেন, ‘গাজী বোরহান উদ্দিন রাস্তাটি মূলত এলজিইডির রাস্তা। কানাইঘাটবাসীর দূরাবস্থা দেখে দুর্ভোগ লাঘবে আমার অনুরোধে আমাদের মাননীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের সহযোগিতায় সিলেটের জেলা প্রশাসক ও উধ্বর্তন কতৃপক্ষের নির্দেশনায় রাস্তাটি সংস্কার কাজের অনুমোদন পেয়েছে। আমরা রাস্তাটির গর্ত ভরাট করে ড্রেনেজ ব্যবস্থা রেখে ১৮ ফুট প্রসস্থ করে রাস্তাটির কাজ সম্পন্ন করব ।’ উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ বলেন, ‘২০২০-২১ অর্থ বছরের জরুরি মেরামত কাজের আওতায় সড়কের জন্য আমরা ১কোটি ৪০ লক্ষ টাকার একটা প্রাক্কলন প্রস্তুত করেছি। জরুরি মেরামত কাজের আওতায় শিগগির প্রাক্কলনটি অনুমোদন হবে। এরপর আমরা দরপত্র আহবান করে কাজ শুরু করব।’
8 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার
4 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট
2 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
7 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
2 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
2 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,
6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত