editor
প্রকাশিত: 9:12 AM, January 12, 2025
নিউজ ডেস্ক:: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বিতর্কিত সাবেক আওয়ামী লীগ নেতা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দ্য ফিন্যান্সিয়াল টাইমস তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে লেবার পার্টি আয়োজিত এক নৈশভোজে আনোয়ারুজ্জামান অংশ নেন। সেখানে প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে তাকে হাসিমুখে কথা বলতে দেখা যায়। এ বিষয়ে ফিন্যান্সিয়াল টাইমস আনোয়ারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর আনোয়ারুজ্জামান দেশ ছেড়ে পালান। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং আন্দোলনকারীদের গুলি করে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলাও হয়।
দ্য ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে স্টারমারের সমালোচনা করে বলা হয়েছে, “অর্থ আত্মসাৎ ও আন্দোলনকারীদের গুলি করে হত্যার অভিযোগ থাকা সত্ত্বেও বিতাড়িত আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এটি লেবার পার্টির ভাবমূর্তির জন্য প্রশ্নবিদ্ধ।”
গত জুলাইয়ে অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি জয়লাভ করে। প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনে লেবার পার্টিকে বাংলাদেশি ব্রিটিশ ভোটারদের সমর্থন পেতে আওয়ামী লীগের সহযোগিতা নিতে দেখা গেছে। এমনকি লেবার পার্টিকে আওয়ামীপন্থি এক ব্যক্তি নির্বাচনি অনুদানও দিয়েছিলেন বলে জানায় ফিন্যান্সিয়াল টাইমস।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) সামাজিক নৃতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফ হক বলেছেন, “লেবার পার্টিকে সংখ্যালঘু (বাংলাদেশি-ব্রিটিশ) ভোটের জন্য আওয়ামী লীগের ওপর নির্ভরশীলতা বন্ধ করতে হবে। ব্রিটিশ-বাংলাদেশিদের মধ্যে আওয়ামী লীগের সমর্থন অনেকটাই কমে গেছে, যা লেবার পার্টি এখনো বুঝতে পারেনি।”
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের