editor
প্রকাশিত: 9:19 AM, January 12, 2025
নিউজ ডেস্ক::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলগুলো শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে। আগামী দুই-তিন দিনের মধ্যেই এ কর্মসূচির ঘোষণা আসবে বলে জানিয়েছেন বিএনপির সমমনা ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার।
শনিবার (১১ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান মোস্তফা জামাল হায়দার। এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করেন সমমনা ১২ দলীয় জোটের নেতারা।
১২ দলীয় জোটের প্রধান বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সমস্যা এবং সংকটসহ বিভিন্ন ধরনের বিষয়ে দুই ঘণ্টাব্যাপী আলোচনা করেছি। দুই-তিন দিনের মধ্যে দেশবাসীর সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।
তিনি আরও জানান, ৫ আগস্টের বিজয় আজকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত হতে চলেছে। আমরা সবাই উপলব্ধি করছি জুলাই-আগস্টের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামী মেজাজ, সেটা কিছুটা হলেও হারিয়ে যাচ্ছে। আমাদের ঐক্যে কোথায় যেন একটা চিড় ধরেছে। আমরা এর সমাধান করতে চাই এবং আগামী দুই-তিন দিনের মধ্যে সর্বদলীয়ভাবে জুলাই- আগস্টে যেভাবে আন্দোলন করেছি, একত্রে ছিলাম, সেভাবে একত্রে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।
জনগণের মধ্যে বিরাজমান সমস্যা, দ্রব্যমূল্যের কশাঘাত ও নির্বাচন-সংক্রান্ত যে কুহেলিকা, যে ভিন্ন কথাবার্তা এবং ধূম্রজাল—এসব বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করব।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে