editor
প্রকাশিত: 5:37 PM, January 12, 2025
সুজন চক্রবর্তী, আসাম :: ভিডিওর রিল বানাতে গিয়ে ৫ বন্ধুর মৃত্যু হল একসঙ্গে। শনিবার (১১ জানুয়ারি ) ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানার সিদ্দিপেটে। পুলিশ সূত্রে প্রকাশ, ৭ বন্ধু মিলে বাইকে করে কোন্ডাপোচাম্মা সাগর বাঁধে গিয়েছিলেন। বাঁধের আশেপাশে তাঁরা ঘোরাঘুরি করেন। ছবি, ভিডিও তোলেন। বাঁধের জলের ধারে গিয়ে ৭ জন মিলে ভিডিওর রিল বানাচ্ছিলেন। আচমকাই পা ফস্কে পড়ে যান সকলেই। গভীর জলে চলে যাওয়ায় ৫ জনেরই ডুবে মৃত্যু হয়। বাকি ২ জন সাঁতরে পাড়ে ওঠেন।
পুলিশ জানিয়েছে, ৭ বন্ধু ধনুষ, লোহিত, দীনেশ্বর,যতীন, সাহিল, মৃগাংক এবং মহম্মদ ইব্রাহিম ঘুরতে গিয়েছিলেন কোন্ডাপোচাম্মা সাগর বাঁধে। ফোটোগ্রাফারের কাজ করতেন ধনুষ। দীনেশ্বর এবং যতীন ডিপ্লোমা করেছিলেন। স্থানীয় সূত্রে খবর, ৭ বন্ধু মিলে গিয়েছিলেন ঘুরতে। তাঁরা সকলেই বাঁধের জলে পড়ে যান। ২ জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাকিরা তলিয়ে যান। ওই ২ যুবকই স্থানীয়দের বিষয়টি জানান। তারপর ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। বেশ কয়েক ঘন্টা খোঁজাখুঁজি পর ৫ জনের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। বাঁধের আশেপাশে নিরাপত্তা বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন তিনি।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের