editor
প্রকাশিত: 9:00 PM, January 12, 2025
সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৫ সালের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার ঘোষণা করা হয়েছে।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ এর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার ১২.০১.২০২৫ বিকাল ৪.৩০ ঘটিকা পর্যন্ত ছিল। বিকাল সাড়ে ৪টায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ আজমল হোসেইন এবং সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেন মঞ্জু নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের নাম ঘোষণা করেন। আগামী ২৩ জানুয়ারি অনুষ্টিতব্য এ নির্বাচনে কার্যনির্বাহী সদস্যপদ প্রার্থী আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন তাঁর প্রার্থীতা প্রত্যাহার করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, অ্যাডভোকেট মো. আবুল ফজল, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, বারের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজিজুর রহমান, আয়কর আইনজীবী মো. সিরাজুল হোসেন আহমদ, অ্যাডভোকেট মো. ফজলুর রহমান শিপু, আয়কর আইনজীবী মো. বাহার উদ্দিন, আয়কর আইনজীবী মো. কামাল আহমদ, আয়কর আইনজীবী মো. ইব্রাহিম, অ্যাডভোকেট প্রভাত চন্দ্র দেবনাথ, আয়কর আইনজীবী জহিরুল ইসলাম রিপন, অ্যাডভোকেট আ.স.ম. মুবিনুল ইসলাম শাহীন, আয়কর আইনজীবী মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।-বিজ্ঞপ্তি
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের