admin

প্রকাশিত: 9:52 PM, January 12, 2025

চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার ও জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি

আল-হামরায় সর্বস্তরের ব্যবসায়ীদের মতবিনিময়

চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার ও জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি

সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল হামরা শপিং সিটির নূরানী জুয়েলার্সে দোকানে দুঃসাহসিক চুরির ঘটনার প্রতিবাদ, চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার ও এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার বিষয় নিয়ে নগরীর সর্বস্তরের ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা রোববার বিকেলে মার্কেটের একটি হলরুমে অনুষ্টিত হয়।

বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে আল হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সামসুল আলমের সভাপতিত্বে ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের পরিচালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, আমরা সবসময়ই ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে আছি। দুঃসাহসিক এই চুরির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত আন্তরিক। স্থায়ীয় প্রশাসন চুরির ঘটনার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতারে সক্ষম হবে বলে আমরা আশাবাদী।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় সিলেট নগরীর বিভিন্ন মার্কেট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের মতামত প্রদান করেন। সভায় সিদ্ধান্ত হয় আগামী মঙ্গলবার বেলা ৩টায় সিলেটের পুলিশ কমিশনারের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দ সাক্ষাত করে চুরির ঘটনাটি নিয়ে আলোচনা করবেন।

মতবিনিময় সভায় বক্তারা সুরক্ষিত আল হামরা শপিং সিটির স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে চুরির ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও স্বর্ণ উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। বক্তারা এ ব্যাপারে বাংলাদেশ জুয়েলারি সমিতি, বাংলাদেশ দোকান মালিক সমিতিসহ সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। বক্তারা বলেন, একটি সুরক্ষিত মার্কেটে এরকম চুরির ঘটনায় নগরীর ব্যবসায়ীরা চরম আতঙ্কে রয়েছেন। চুরি হওয়া দোকানের মালিক সর্বস্ব হারিয়ে আজ দিশেহারা হয়ে পড়েছেন। বক্তারা ব্যবসায়ীদের জান-মাল তথা ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় সরকারের সংশ্লিষ্ট দফতরের সহযোগিতা কামনা করেন। চুরির ঘটনার রহস্য উদঘাটনে যেকোন প্রয়োজনে সকল ব্যবসায়ী পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতি কেন্দীয় কমিটির সহসভাপতি হেলাল খন্দকার, দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, সিলেট জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, দরগা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুফতি নেহাল উদ্দিন, দরগা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. লুৎফুর রহমান লিলু, করিম উল্লাহ মার্কেট কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ পাবেল, মধুবন মার্কেট কমিটির মো. আলা মিয়া, সিলেট কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল কালাম, করিম উল্লাহ মার্কেটের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিশু, ট্রেড সেন্টার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. কয়ছর আলী, কাজী ম্যানশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, ডামাস জুয়েলার্স এর সত্ত্বাধিকারী মো. মারুফ আহমদ, সিটি সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান রজব, আল-হামরা শপিং সিটি মার্কেটের কোষাধ্যক্ষ মো. ইরশাদ আলী, হকার্স মার্কেট সমিতির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ রাসেল, এজি ইলেক্ট্রনিক্স এর সত্ত্বাধিকারী মোহাম্মদ আনিস, আল হামরা শপিং সিটির সুজিত দাশ, আল হামরা শপিং সিটির উপদেষ্টা মোহাম্মদ তাজুল ইসলাম, আল-হামরা জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি আবু করিম, কোষাধ্যক্ষ রতন দে, মো. লিমন আহমদ, মো. নাহিদুর রহমান, ইসতিয়াক আহমদ সায়েম, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, বাজুস এর সাধারণ সম্পাদক নির্মল কুমার রায়, হক সুপার মার্কেটের সভাপতি হাজী মো. আয়াতুল ইসলাম খান, মো. আলতা মিয়া, মো. মাহবুবুর রহমান, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আহমেদ ফুয়াদ বিন রশীদ, বাজুস সিলেট জেলা শাখার সহ-সম্পাদক লক্ষণ ঘোষ, প্লানেট আরাফ মার্কেট ব্যবসায়ী সমিতির এনামুল কুদ্দুস চৌধুরী, ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী সানী, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক রাসেল আহমদ, দোকান মালিক সমিতি জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, কুমারপাড়া ব্যবসায়ী সমিতির সহ সাংগঠনিক সম্পাদক নিতাই পাল প্রমুখ। মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের