admin

প্রকাশিত: 10:09 PM, January 13, 2025

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জৈন্তাপুর শাখার (২০২৫-২০২৭) আংশিক কমিটি গঠন

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জৈন্তাপুর শাখার (২০২৫-২০২৭) আংশিক কমিটি গঠন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রেজি নং-এস-১২০৬৮ জৈন্তাপুর উপজেলা শাখার ত্রি-বাষির্ক (২০২৫-২০২৭) পূর্ণাঙ্গ কমিটির আংশিক কমিটি গঠিত হয়।

১৩ জানুয়ারী সোমবার দুপুর ৪টায় জৈন্তাপুরস্থ লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে আহবায়ক উত্তর বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজেন চন্দ্র দেব এর সভাপতিত্বে ও চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমন চন্দ্র দেব এর পরিচালনায় আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উত্তর বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফখরুল আলম। এছাড়া সভায় বক্তব্য রাখেন ঘিলাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিন্টু চন্দ্র পাল, কাপনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিন্ময় চক্রবর্তী, লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা নুরুন নাহার বেগম ডলি, বিছনাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. লিলি আক্তার, বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা বেগম।

এছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সুচন্দা শর্মা, জান্নাতুন নেছা, আকলিমা আক্তার, নাজমা বেগম, নূরুন নেছা, রেজু বেগম, শাহানারা বেগম শানু, উষা শর্মা, আবেদা বেগম, মোছা, মিস ফাতেমা বেগম, হাফসা আক্তার মুন্নি, মোছা. হাসিনা বেগম, আল্পনা স্বার্থী, রুপক চক্রবর্তী, ক্লিনটন কুমার দেব, মো. জালাল উদ্দিন, কৃষ্ণ বিশ্বাস, নির্মল চন্দ্র মিস্ত্রী, অসীম কুমার বিশ্বাস,এ.এম আতকিয়া, ফয়জুর রহমান আজাদী, ছয়ফুল আলম, তাজুল ইসলাম, হোসনেয়ারা বেগম, সংগীতা রানী দে, মো. মাহবুবুল আম্বিয়া, মো. জাকারিয়া, মো. ইয়াহিয়া প্রমুখ।

সভায় আলোচনা শেষে ভিত্রিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকারিয়া কে সভাপতি, লুৎমহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জালাল উদ্দিন কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আংশিক কমিটি গঠিত হয় এবং আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

সহকারী শিক্ষক সমিতির উপদেষ্টা সদস্যরা হলেন- চাক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, রনিফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাক আহমদ, দিগারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমদ আজাদ, শুকইনপুর ফরফরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল হাসান, ডুলটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদ মিয়া, চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আহমদ।

৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আংশিক সদস্যরা হলেন সভাপতি মো. জাকারিয়া, সিনিয়র সহ সভাপতি বিজেন চন্দ্র দেব, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল আম্বিয়া, কোষাধক্ষ্য মো. ছয়ফুল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফয়জুর রহমান আজাদী, মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনেয়ারা বেগম, প্রচার সম্পাদক এ.এম আতকিয়া, ক্রীড়া সম্পাদক ক্লিনটন কুমার দেব কে পদায়ন করে আংশিক কমিটি ঘোষনা করা হয়। পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের