editor
প্রকাশিত: 7:09 PM, January 14, 2025
সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বইমেলা মঞ্চে মায়াবন সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কবি ও গবেষক এ.কে আজাদ খানের উপন্যাস ‘রহিমা নিখোঁজ’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেটের বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট গবেষক ও লেখক ড. কাজী কামাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবী দেলোয়ার হোসেন খান, কবি-সাংবাদিক আব্দুল মুবিন, কবি ও শিক্ষক ছয়ফুল আলম পারুল, ড. তুতিউর রহমান, বিশিষ্ট সাংবাদিক জুসেফ আলী চৌধুরী, লেখক ও ব্যাংকার জগলুল হক, কবি ও প্রকাশক সাজন আহমদ সাজু।
কবি কামাল আহমদের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, রহিমা নিখোঁজ বইটির প্রকাশক জসিম বুক হাউসের সত্ত্বাধিকারী মো. জসিম উদ্দিন। এছাড়াও সিলেটের সাহিত্যপ্রেমী মানুষ, গবেষক এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তারা এ.কে আজাদ খানের সাহিত্যকর্মের প্রশংসা করেন এবং এটি বর্তমান প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ রচনা হিসেবে উল্লেখ করেন।
এসময় লেখক এ.কে আজাদ খান তার বক্তব্যে বলেন, রহিমা নিখোঁজ শুধুমাত্র একটি গল্প নয়, এটি আমাদের চারপাশের জীবনের এক বাস্তব চিত্র। আশা করি, বইটি পাঠকদের হৃদয়ে জায়গা করে নেবে এবং সমাজে পরিবর্তনের একটি ক্ষুদ্র অনুপ্রেরণা হবে। বিজ্ঞপ্তি
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের