editor
প্রকাশিত: 6:29 PM, January 14, 2025
যুক্তরাজ্যে চিকিৎসাধিন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে নগরীর ৩৩নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও গরীব অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে ও আব্দুল মুনিমের পরিচালনায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি সারা জীবন দেশের মানুষের জন্য কাজ করেছেন। তার দ্রুত সুস্থতা প্রয়োজন। সেজন্য আমাদের সবাইকে তার সুস্থতার জন্য মহান রাব্বুল আল-আমিনের কাছে দোয়া করতে হবে। আসুন আমরা সকলে মিলে তার সুস্থতার জন্য দোয়া করি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সাকিদুর রহমান সাদিক।
আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাসু, ৩২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম আমিন, ৩৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ফখর উদ্দিন পংকী, মাছুম আলম, আব্দুল হাই জুনেদ, নজির খান, চান মিয়া, খায়রুল হক, দুলাল আহমদ, আব্দুস শুকুর, গিয়াস উদ্দিন, এনাম খান, উজ্জল আহমদ প্রমুখ।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের