admin
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাটে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধে স্বামী হবিব আহমদকে গত শুক্রবার রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা যায়, কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাউদগ্রামের মৃত মছদ আলীর পুত্র হাবিব আহমদ বিয়ের পর থেকে প্রায়ই তার স্ত্রী এক সন্তানের জননী মজনুফা আক্তার (২৩) কে যৌতুক সহ নানা কারনে নির্যাতন করত। গত শুক্রবার রাত ৯টার দিকে হবিব আহমদ স্থানীয় ইউপি সদস্য তমিজ উদ্দিনকে মুলাগুল বাজারে গিয়ে বলে তার স্ত্রী মজনুফা আক্তার আত্মহত্যা করেছে। বোনের মৃত্যুর খবর পেয়ে একই গ্রামের হাজী রইছ উদ্দিনের পুত্র হারুন রশিদ সহ পরিবারের লোকজন মজনুফা আক্তারকে তার স্বামী হবিব আহমদ গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে বলে দাবী করে মুলাগুল বাজারে তাকে আটক করে থানা পুলিশকে খবর দেন। রাত সাড়ে ১১টার দিকে থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হবিব আহমদকে আটকের পাশাপাশি নিহতের লাশ হবিব আহমদের বসত ঘরের পাকঘরের বর্গার সাথে ওড়না প্যাঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে থানা নিয়ে আসেন। ময়না তদন্তের জন্য গতকাল শনিবার মজনুফার লাশ সিওমেক হাসপাতাল মর্গে প্রেরন করে পুলিশ। থানার এস.আই স্বপন চন্দ্র সরকার জানিয়েছেন, স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার কারনে স্বামী হবিব আহমদকে গ্রেফতার পরবর্তী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই হারুন রশিদ এ মামলার বাদী হয়েছেন। মজনুফা আক্তারের আড়াই বছরের এক ছেলে সন্তান রয়েছে। তার পরিবারের দাবী মজনুফাকে স্বামী হবিব আহমদ শ^াসরুদ্ধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে। প্রায় সময়ই সে তাকে নির্যাতন করত। অপরদিকে হবিব আহমদের পরিবারের দাবী মজনুফা আক্তার আত্মহত্যা করেছে। সে যখন আত্মহত্যা করে তখন বসত ঘরের কক্ষের দরজায় ভিতর থেকে বন্ধ ছিল।
5 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 8 বুধবার (২৪
6 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
2 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
7 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
2 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
5 শাল্লা প্রতিনিধি: 3 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
1 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
7 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা