editor
প্রকাশিত: 6:45 PM, January 15, 2025
সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠ ছিলে সিলেট সদর উপজেলার ক্রীড়াবিদদের অন্যতম পছন্দের মাঠ এই মাঠে সব সময় খেলাধুলায় ব্যস্ত ছিলেন সিলেটের ক্রীড়া প্রেমিরা। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার এসে এই মাঠের নাম পরিবর্তন করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করে। সেই থেকে শুরু হয় মাঠ নিয়ে বাণিজ্য। বছরে একবার বাণিজ্য মেলা আর কোরবানি পশুর হাট। প্রত্যেকবার ক্রীড়াবিদরা প্রতিবাদ কর্মসূচি পালন করলেও কোন লাভ হয় নি। প্রভাবশালীরা চক্র তা আমলে না নিয়ে মাঠে মেলা ও পশুর হাট বসাতে ব্যস্ত থাকেন। দীর্ঘদিন পরেও হলেও মাঠটি তার পূর্বের নাম ফিরে পেলে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) বৃহত্তর শাহী ঈদগাহ এলাকাবাসী এক সভার মধ্যদিয়ে শাহী ঈদগাহ খেলার মাঠের পূর্বের নামের ফলক বসান। বৃহত্তর শাহী ঈদগাহ এলাকার জনসাধারণের আহ্বানে শাহী ঈদগাহ এলাকার মিনি স্টেডিয়ামের নাম করণ করা হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুজ্জামান সেলিম বলেছেন, বিগত ১৭টি বছর দেশের গণতন্ত্রকামী মানুষদের সঙ্গে নিয়ে আমরা একটি গণতান্ত্রিক যুদ্ধে ছিলাম। বর্তমানে সে যুদ্ধ শেষ হয়েছে। আওয়ামী লীগ দেশের ক্রীড়াঙ্গনসক সকল বিভাগকে ধ্বংস করেছে। গত ১৭ বছরে দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে। ফ্যাসিস আওয়ামী লীগ উন্নয়নের নামে শুধু নাম ফলক বসানোর রাজনীতি করেছে। দেশের সকল প্রতিষ্ঠানকে লুটপাট করতে ফ্যাসিস হাসিনা তার পরিবারের সকল সদস্যদের নামে নামকরণ করে দেশের বিভিন্ন স্থানে শুধু ফলক বসিয়ে উন্নয়নের নামে হাজার হাজার অর্থ লুটপাট করেছে।
তিনি আরোও বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জন করেছি, সে অর্জনের মধ্য দিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
বৃহত্তর শাহী ঈদগাহ সমিতি ইউকের সভাপতি শাহরিয়ার সিদ্দিকী মান্নার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা শাহ্ সাইদুর রহমান হিরু পরিচালনায় যুক্তরাজ্য প্রবাসী রাসেল আহমদ, জুনেদ খান, জুবের আহমদ, আবু কাওছার চৌধুরী, জিয়া উদ্দিন চৌধুরী লিটন, সাজ্জাদ আহমদ, রাজন আহমদ, আনোয়ার হোসেন, শিপন, মিল্লাত, শামসুজ্জামান শওকত, মিসবাহ, সাদেক, মাসুদ, মিলাদ, খোকন, জাকির, কাইউম, রাকিব, মাহীসহ বৃহত্তর শাহী ঈদগাহ এলাকার অনেকে।
অনুষ্ঠান সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন বৃহত্তর শাহী ঈদগাহ এলাকার লন্ডন প্রবাসী ইকবাল সরকার, ছিদ্দেক আহমদ, মুরাদ আহমদ, গোলাম কিবরিয়া চৌধুরী কিরণ, শাহ মিজানুর রহমান মিজান প্রমুখ।-বিজ্ঞপ্তি
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের