editor

প্রকাশিত: 2:36 PM, January 16, 2025

তারেক রহমানের ৩১ দফা নিয়ে দিরাই-শাল্লায় এড. পাবেল চৌধুরী মাঠে

তারেক রহমানের ৩১ দফা নিয়ে দিরাই-শাল্লায় এড. পাবেল চৌধুরী মাঠে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে দিরাই-শাল্লায় মাঠে নেমেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা সুনামগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। ৩১ দফা নিয়ে তিনি সুনামগঞ্জ-২ আসনের দিরাই ও শাল্লা উপজেলায় দলীয় নেতাকর্মীদের নিয়ে কর্মশালা, সমাবেশসহ সিরিজ কর্মসূচি পালন করে যাচ্ছেন।
এসব কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ লোকজন অংশ গ্রহণ করেন। তার কর্মসূচি হাওরাঞ্চলের দুই উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছে।
তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে গত রোববার দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ধনপুর মাদরাসার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। এতে দিরাই উপজেলা বিএনপি ও স্থানীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন ।
এছাড়াও গত ৬ জানুয়ারি দিরাই উপজেলা গণমিলনায়তন হলে ৩১ দফা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩১ দফার বিভিন্ন দিক নিয়ো আলোচনায় অংশ গ্রহণ করেন দিরাই সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, জগদল কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বদিউজ্জান,
সিলেটের জালালাদাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আজওয়াদ কাইয়ুম ( নাফী )।
এদিকে, শাল্লা উপজেলা গণমিলনায়তন হলে গত ৫ জানুয়ারি অনুরূপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালা’য় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও দিরাই-শাল্লা আসনে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
কর্মশালায় ৩১ দফা নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন শাল্লা সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বিশ্বনাথ দাস, শাল্লার শহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম, চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মিল হক। কর্মশালায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন ।
শাল্লা উপজেলার আটগাও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গত ১৫ জানুয়ারি বুধবার স্থানীয় ইয়ারাবাদ বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক – সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। সমাবেশে দিরাই ও শাল্লা উপজেলা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের পিতা আব্দুস শহীদ চৌধুরীও বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দিরাই শাল্লায় বিএনপিকে সংগঠিত করেন। ছিলেন আমৃত্যু সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি।
এডভোকেট তাহির রায়হান চৌধুরী জানান, পিছিয়ে থাকা অবহেলিত জনপদ দিরাই শাল্লার উন্নয়নে তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আগামীতে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাতে হবে। এজন্যে তিনি জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন