editor
প্রকাশিত: 3:47 PM, January 16, 2025
বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে জেলা প্রশাসন হতে প্রাপ্ত কম্বল চা শ্রমিক ও প্রতিবন্ধী, দিনমজুর ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে নগরীর পাঠানটুলাস্থ লাল মাটি পয়েন্ট ও আখালিয়ার লেকসিটিস্থ বেস অফিসে পৃথক পৃথকভাবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।
বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রুকসানা বেগমের সভাপতিত্বে ও প্রোগ্রাম অর্গানাইজার শাহ মো. আলী হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদল নেতা রায়হান মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা, লালমাটি পয়েন্ট বাজার ব্যবসায়ী কমিটির কোষাধ্যক্ষ মো. রোস্তম খান। অনুষ্ঠানে ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের প্রোগ্রাম অর্গানাইজার সাহিদা খাতুন শিল্পীসহ এলাকার মুরুব্বি ও গণমান্যব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চা-শ্রমিক ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চা-শ্রমিক, প্রতিবন্ধী, দিনমজুর ও অসহায় মানুষের জীবন মান উন্নয়ন, শিক্ষা-চিকিৎসাসহ সকল ক্ষেত্রে সরকারের পাশাপাশি বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেট আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। সেই কাজের সুফলগুলো ভোগ করে সুবিধাবঞ্চিত মানুষরা উপকৃত হচ্ছেন। বক্তারা ঈকোয়্যালিটি সোসাইটির মতো অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে চা-শ্রমিক ও প্রতিবন্ধী ও বঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন