editor

প্রকাশিত: 4:12 PM, January 16, 2025

খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের ‘শিশু বরণ উৎসব’

খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের ‘শিশু বরণ উৎসব’

সিলেট নগরীর খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের ‘শিশু বরণ উৎসব’ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য আজিজুর রহমান বাবুল এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি ইকবাল কামাল। স্বাগত বক্তব্য রাখেন প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষক ফাহমিদা বেগম। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনী বেগম, তাহমিনা আক্তার তুলি, সীমা বালা দেবী ও সীমা দেব নাথ।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফুর রহমান বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশু হচ্ছে কাদা মাটির মতো। আপনি যেভাবে চাইবেন, সেভাবেই সে গড়ে উঠবে। শিশুর সুন্দর ভবিষ্যৎ তৈরিতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের বিশেষ করে মায়েদের এ ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে হবে। শিশুকে নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন। তিনি সুন্দর ও শিশুবান্ধব অনুষ্ঠানের আয়োজনের করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শুরুতে শিশুদের ফুল ও শিশু বরণ ক্যাপ পরিধান করিয়ে স্বাগত জানানো হয়। শিশুদের উদ্দেশ্য গান পরিবেশন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিতু রায়। অনুষ্ঠানে শিশুদের হাতে উপহার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন