editor
প্রকাশিত: 6:58 PM, January 16, 2025
সিলেটে অসহায় ও দুঃস্থ শীতার্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি আম্বরখানা শাখা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আম্বরখানাস্থ শাখা কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও লামাবাজার উপশাখা, মেজরটিলা উপশাখা ও খাসদবির উপশাখায় পৃথকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ব্যাংক কর্মকর্তারা।
পৃথক শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি আম্বরখানা শাখা ব্যবস্থাপক আব্দুল মুনিম, সিএসএম অফিসার মাসুদা খানম, এলপিএম অফিসার আলী আহাদ চৌধুরী, অন্যান্য উপশাখার কর্মকর্তাদের মধ্যে মেজরটিলা উপশাখার অফিসার ইনচার্জ জাবেদ পারভেজ চৌধুরী, খাসদবির উপশাখার অফিসার ইনচার্জ ইমতিয়াজ মো. পাপন, লামাবাজার উপশাখার অফিসার ইনচার্জ মুশফিকা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আর্থিক সেবা প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও আইএফআইসি ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের শীতপ্রবণ অঞ্চলগুলোর দরিদ্র ও অসহায় মানুষেরা শীত মৌসুমে প্রচণ্ড কষ্টের মুখোমুখি হন। বিশেষ করে যাদের কাছে শীত নিবারণের জন্য পর্যাপ্ত কাপড় বা আশ্রয় নেই, তাদের জন্য এই সময়টি চরম প্রতিকূল হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে আইএফআইসি ব্যাংকের মতো প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ সেইসব অসহায় মানুষের জীবনে উষ্ণতার পরশ বয়ে এনেছে। আইএফআইসি ব্যাংকের এই মহতী উদ্যোগ দেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও মানবিক কাজে অংশগ্রহণে অনুপ্রাণিত করবে। মানুষের প্রতি মানুষের এই ভালোবাসা ও সহযোগিতা আমাদের সমাজকে আরও মানবিক ও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন