editor
প্রকাশিত: 9:41 PM, January 16, 2025
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন থানা-১ সিলেট মহানগরের উদ্যোগে শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর মেন্দিবাগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ট্রেড ইউনিয়ন থানা-১ এর সভাপতি মুহিবুর রহমান শামিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের সহ-সাধারণ সম্পদক নজরুল ইসলাম মারুফ, সাংগঠনিক সম্পাদক মো. দিলশাদ মিয়া। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন থানা-১ এর সহ-সভাপতি আসাদুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, ট্রেড ইউনিয়ন সম্পাদক আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনস্বীকার্য। শ্রমিক নেতৃবৃন্দ জীবিকা নির্বাহের পাশাপাশি আল্লাহর হুকুম ও নবীজীর দেখানো পথ অনুসরণ করে সুন্দর সমাজ বির্নিমানে নীতি নৈতিকতার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে নিজেকে তৈরী করতে হবে। বক্তারা বলেন, আদর্শিক ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে ও কোরআনের আলোকে রাষ্ট্র গঠনের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন