admin
প্রকাশিত: 10:36 AM, January 17, 2025
নিজস্ব প্রতিবেদক
বহিস্কৃত বিএনপিনেতা শাহ্পরানের নেতৃত্বে আবারো তামাবিল বন্দরে কমিটি গঠন। আগস্ট পর থেকে তামাবিল পোর্টে এবার নিয়ে ৫বার কমিটি গঠন ! শাহপরানকে কোনভাবেই থামাতে পারছেনা কেউ। বহিস্কার শাস্তি কোন কিছুরই তোয়াক্কা করছেনা সে।
আওয়ামীলীগ আমলের পোর্টখেকো জালালের লুট সহকারী ফারুখ ও লিয়াকতের সহযোগী রাসেলের নেতৃতে ও বহিস্কৃত বিএনপি নেতা শাহ্পরান , যুবদল নেতা জাহিদ খান, যুবদল নেতা বেলালের শেল্টার সমন্বয়ে বুধবার তামাবিল বন্দরে আরো একটি কমিঠি গঠন করা হয়েছে। যেই কমিটি নিয়ে ক্ষোভে ফুঁসছে ব্যবসায়ীরা ইতিমধ্যে তারা সামাজিক মাধ্যমে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছে
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা বলেন , আওয়ামীলীগের চিহ্নিত লুটেরারা এখনো তামাবিল পোর্ট লুটছে। কোন পরিবর্তন আসেনি বরং বৈষম্যবিরোধী নতুন জমানায় আওয়ামী লুটেরাদের যেখানে করা প্রকোষ্টে থাকার কথা – সেখানে তারা এখন মুক্ত বাতাসে বুক ফুলিয়ে ঘুরছে। এখনো তারাই তামাবিল পোর্টের হর্তাকর্তা হয়ে বসে আছে।
গোয়াইনঘাটের একজন লাইসেন্সধারী ব্যবসায়ী ও বিএনপি নেতা বলেন,তামাবিল পোর্টে আওয়ামীলীগের ফারুক ও রাসেলদের আবারো লুটপাটের সুযোগ করে দিচ্ছেন বহিস্কৃত বিএনপি নেতা শাহপরান।
১৬ বছর ধরে বঞ্চিত শোষনের শিকার ব্যবসায়ীরা শাহপরান ও বিএনপি নামধারী নেতাদের আওয়ামী পুনর্বাসন প্রক্রিয়ার তীব্র নিন্দা জানান। তারা শিগ্রী এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন। জৈন্তা গোয়াইনঘাটের সর্বস্থরের মানুষদের নিয়ে এই লুটেরা চক্রের বিরুদ্ধে মানবন্ধন , পোর্ট ঘেরাও সহ নানা কর্মসূচির ডাক দিবেন।
সিলেট বিএনপির এক শীর্ষ নেতা বলেন বিএনপির কেউ আওয়ামী পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে পারবেনা ষ সুনির্দিষ্ট অভিযোগ পেলেই দলীয় কঠোর সিদ্ধান্ত নেয়া হবে। আর শাহপরান আমাদের দলের কেউ না।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন