admin

প্রকাশিত: 11:04 AM, January 17, 2025

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদাল ও সম্পাদক জুবের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদাল ও সম্পাদক জুবের

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সরওয়ার আহমদ চৌধুরী আবদাল সভাপতি ও মোঃ জোবায়ের বখ্ত জুবের সাধারণ সম্পাদক পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ০২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সমিতির ১৮৫০ জন ভোটারের মধ্যে ১৪৬০ জন বিজ্ঞ আইনজীবী ভোটার এই নির্বাচনে তাঁহাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন ৬৫ জন বিজ্ঞ আইনজীবী প্রার্থী।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৬ টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ তারেক এডভোকেট। এসময় তাঁহাকে নির্বাচনের ফলাফল ঘোষণায় সহযোগিতা করেন সহকারি নির্বাচন কমিশনার এম. আব্দুল করীম আকবরী এডভোকেট ও জামিল আহমদ এডভোকেট।

ঘোষিত ফলাফল অনুযায়ী সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এডভোকেট ৭৭০ ভোট পেয়ে সভাপতি, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) এডভোকেট ৫৯১ ভোট পেয়ে সহ-সভাপতি-১, মোহাম্মদ মখলিছুর রহমান এডভোকেট ৪৮৪ ভোট পেয়ে সহ-সভাপতি-২, মোঃ জোবায়ের বখ্ত জুবের এডভোকেট ৩০৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে, মোঃ অহিদুর রহমান চৌধুরী এডভোকেট ৭০৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১ পদে, মোঃ রব নেওয়াজ রানা এডভোকেট ৪২০ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে, মোহাম্মদ মিজানুর রহমান এডভোকেট ৭৮৯ ভোট পেয়ে সমাজ বিষয়ক সম্পাদক পদে, সৈয়দ রাব্বী হাসান তারেক এডভোকেট ৭২৮ ভোট পেয়ে সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে, হেনা বেগম এডভোকেট ৭৩১ ভোট পেয়ে লাইব্রেরী সম্পাদক পদে, মোঃ ছয়ফুল আলম এডভোকেট ৮২৫ ভোট পেয়ে প্রধান নির্বাচন কমিশনার পদে, মোঃ আব্দুল্লাহ আল হেলাল এডভোকেট ৬৫৭ ভোট পেয়ে ও মোঃ কাওছার জুবায়ের এডভোকেট ৫০৩ ভোট পেয়ে সহকারী নির্বাচন কমিশনার পদে, এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ এডভোকেট ১০৫৯ ভোট, সাহেদ আহমদ এডভোকেট ৯৭৪ ভোট, কাওছার আহমদ এডভোকেট ৭৮৫ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে মোঃ গিয়াস উদ্দিন এডভোকেট ৯৮৫ ভোট, এ.এস.এম. আব্দুল গফুর এডভোকেট ৯২৩ ভোট, এ.কে.এম. ফখরুল ইসলাম এডভোকেট ৯১৬ ভোট, মোঃ জামিলুল হক জামিল এডভোকেট ৯১৪ ভোট, আব্দুল মালিক এডভোকেট ৮৯১ ভোট, কল্যাণ চৌধুরী এডভোকেট ৮১৬ ভোট, আশিক উদ্দিন (আশুক) এডভোকেট ৭৭৯ ভোট, জুবের আহমদ খান এডভোকেট ৭৩৯ ভোট, আবু মোঃ আসাদ এডভোকেট ৬৬৩ ভোট, মোঃ আলীম উদ্দিন এডভোকেট ৬৬০ ভোট এবং মোঃ ছয়ফুল হোসেন এডভোকেট ৬২৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচনী ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞ আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন