editor
প্রকাশিত: 3:50 PM, January 17, 2025
মৌলভীবাজারের কমলগঞ্জে পাত্রখোলা চা বাগান এলাকায় পূর্ব শত্রুতার জেরে দেবরের হাতে ভাবি খুন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইনে এলাকায় এ হত্যাকাণ্ড করার পর পালিয়ে যায় ঘাতক দেবর। পরে অভিযান চালিয়ে ৯ ঘন্টা পর ঘাতক দেবর মঞ্জুর মিয়া (৪২) কে আটক করে পুলিশ।
খুন হওয়া কারিমা বেগম (৪২) পাত্রখোলা চা বাগানের পূর্বপাড়া দুই নাম্বার এলাকার মর্তুজ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের শত্রুতার জের ধরে দেবর মঞ্জুর মিয়া (৪২) পান দোকানে ঢুকে বড় ভাবি কারিমা বেগম (৪২) কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত কারিমা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক কনক কান্তি সিনহা।
এ ঘটনার পর ঘাতক মঞ্জুর মিয়াকে ধরতে অভিযানে নামে পুলিশ। পরে ঘটনার ৯ ঘন্টা পর আটক করা হয় তাকে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারিকে ধরতে পুলিশের বিশষ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় হত্যা মামলা হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে