editor
প্রকাশিত: 4:18 PM, January 17, 2025
আশফাক আহমদ,বড়লেখা:: মৌলভীবাজারের কুলাউড়া -শাহবাজপুর রেললাইন প্রকল্পের কারণে নিশ্চিহ্ন ৪ গ্রামের রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসী পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
জানা গেছে, বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের অন্তর্গত চরগ্রামের গ্রামের বুক চিরে কুলাউড়া শাহবাজপুর রেলাইনের পাশ দিয়ে গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তা অবস্থিত। এই রাস্তা দিয়ে চরগ্রাম, মোহনপুর, চুয়ারকান্দিসহ আশপাশের আরো দশ গ্রামের কয়েক হাজার লোক নিয়মিত চলাচল করে। তাছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তা। সম্প্রতি রেলাইন স্থাপন করার কারণে রাস্তা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। ফলে গ্রামের মানুষ চলাচলের মারাত্মক অসুবিধা সৃষ্টি হচ্ছে। ছাত্র/ছাত্রী বিশেষ করে রোগীদের নিয়ে গ্রামবাসী মারাত্মক দূর্ভোগ পোহাচ্ছে। বিগত কয়েক বছর থেকে এ অবস্থায় চলে আসছে। রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করার জন্য গ্রামবাসী ইতিপূর্বে গত (১২ জানুয়ারি) শান্তিপূর্ণ মানবন্ধন কর্মসূচি পালন করেছে। তা বিভিন্ন জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া নিচ্ছিন্ন রাস্তা পুর্নঃনির্মাণের জন্য সংবাদ প্রকাশ করা হলেও রেলওয়ে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়নি।
মানবিক দিক বিবেচনা করে গ্রামের একমাত্র রাস্তাটি যথাযথ স্থানে পুর্নঃনির্মাণ করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন গ্রামবাসী।
স্মারকলিপি প্রদান করেন উত্তর শাহবাজপুর উন্নয়ন ফোরামের সভাপতি হাসান শামীম, চরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী নিজাম উদ্দিন, বিশিষ্ট মুরব্বি আপ্তাব আলী, মাওলানা এমাদ উদ্দিন, বদরুল ইসলাম, মাসুক উদ্দিন, মামুন আহমেদ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে