editor

প্রকাশিত: 6:05 PM, January 17, 2025

মানুষের কল্যাণ ও সেবা করা পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ: মু. ফখরুল ইসলাম

মানুষের কল্যাণ ও সেবা করা পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ: মু. ফখরুল ইসলাম

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের প্রধান পৃষ্ঠপোষক ও সিলেট মহানগর জামায়াতের আমীর মু. ফখরুল ইসলাম বলেছেন, মানুষের কল্যাণ ও সেবা করা পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ। যারা নিঃস্বার্থে দেশ জাতি ও মানুষের কল্যাণে কাজ করেন তারাই প্রকৃত মহতি মনের অধিকারী। সমাজে ভালো মানুষের উত্তম কাজগুলো দেখেই ভালো কাজ করতে অনেকেই এগিয়ে আসেন। সমাজ থেকে মানবতামূলক কাজগুলো অনেকাংশে দূরে সরে যাচ্ছে। ঠিক তেমনি এক সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন খৎনা ক্যাম্প একটি প্রসংশনীয় উদ্যোগ। তিনি বলেন, দেশ পরিচালনায় যারা আসেন তারা লুটপাট আর দুর্নীতিতে ব্যস্ত থাকেন। দরিদ্র মানুষের ভাগ্যে উন্নয়ন ও কল্যাণে কোন কাজে আসে না। মানুষের মৌলিক অধিকার আদায়ে সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের লক্ষ্যে ইনসাফ ভিত্তিক সমাজ বির্নিমানে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
তিনি শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে নগরীর দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের কায়েস্তরাইল সমাজকল্যাণ সমিতির কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত ফ্রি খৎনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামিল আহমদ রাজু’র সভাপতিত্বে এবং দক্ষিণ সুরমা থানা সভাপতি ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী শাহজাহান আলী, দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিসিকের ২৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এসএম মুছা, দক্ষিণ সুরমা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি বিলাল মিয়া, সেক্রেটারী হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক খায়রুল আমিন রাফসান, শ্রমিক নেতা আবুল হুসাইন সামুম, রিমন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের সন্তানদের ফ্রিতে খৎনা ক্যাম্পের পৃষ্টপোষকতা করায় একজন বিশিষ্ট চিকিৎসককে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ধরনের মহতি কার্যক্রমে অন্যান্য মানবদরদি ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন