admin

প্রকাশিত: 8:27 PM, January 17, 2025

ভোটাধিকার বঞ্চিত মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উন্মুখ : ফয়সল চৌধুরী

ভোটাধিকার বঞ্চিত মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উন্মুখ : ফয়সল চৌধুরী

সিলেট-৬ গোলাপগঞ্জ- বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, মৃত্যুর পর গুণীজনকে স্মরণ করলে আরও গুণী সৃষ্টি হওয়ার পাশাপাশি সমাজও এগিয়ে যায়, আলোকিত হয়। তাছাড়া সমাজ উন্নয়নে প্রয়াত গুণীজনের অবদানকে স্বীকৃতি দেয়া হয়। তিনি বলেন, দেশের মানুষ নির্বাচন চান। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে। ভোটাধিকার বঞ্চিত জনগন এখন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উন্মুখ।

তিনি বলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুল মুছাব্বির তেমনই একজন গুণী মানুষ। আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তিনি যে মূল্যবান অবদান রেখেছেন, আমরা তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। শরিফগঞ্জ তথা গোলাপগঞ্জের উন্নয়নে তিনি সবসময় আন্তরিকভাবে কাজ করেছেন। গোটা শরিফগঞ্জকে আলোকিত করেছেন। গোলাপগঞ্জে বিএনপিকে সংগঠিত করতে তাঁর অবদান স্মরনীয় হয়ে থাকবে। তিনি ছিলেন দলের জন্য নিবেদিতপ্রাণ। তাঁর মতই মূল্যবান অবদান রেখেছেন শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম রফিক উদ্দিন ও মরহুম রজিউর রহমান টুনু মিয়া। আমরা তাঁদের অবদানও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি।

ফয়সল আহমদ চৌধুরী শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে গোলাপগঞ্জের শরিফগঞ্জ ইউনিয়ন কমপ্লেক্স মাঠে ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কৃষক দল সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম এমএ মুছাব্বির, শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম রফিক উদ্দিন ও মরহুম রজিউর রহমান টুনু মিয়াসহ অন্যান্য বিএনপি নেতা স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিল, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শামছুল ইসলাম।

শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামালের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ফয়সল চৌধুরী আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশের মানুষ এখন দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যাশায় প্রহর গুনছেন। আগামী নির্বাচনে আমাদের সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে একজন মুছাব্বির বা রফিক উদ্দিন বা টুনু মিয়ার মতো নিবেদিতপ্রাণ কর্মী হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফার আলোকে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।

আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, ছালিক আহমদ চৌধুরী ও বদরুল আলম। সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ, যুগ্ম আহ্বায়ক জাবেদুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান, ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহফুজ মারজান, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান আহমদ, যুবদল নেতা জালাল আহমদসহ সিলেট জেলা ও মহানগর, গোলাপগঞ্জ উপজেলা এবং শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দকে নিয়ে অসহায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন