editor

প্রকাশিত: 11:11 PM, January 17, 2025

সিলেটে সুবিধা বঞ্চিতদের মধ্যে সিনিয়র স্কাউটদের শীতবস্ত্র বিতরণ

সিলেটে সুবিধা বঞ্চিতদের মধ্যে সিনিয়র স্কাউটদের শীতবস্ত্র বিতরণ

সিলেটে সিনিয়র স্কাউটদের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
অরণী মুক্ত স্কাউট দল সিলেটের ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিনিয়র স্কাউটবৃন্দ যথাক্রমে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বদরুজ্জামান সেলিম, মাহবুব কাদির শাহী, আশরাফ গাজী, জগলুল হায়াত, সুনীল গোস্বামী, শহিদুল আমিন চৌধুরী, ফরহাদুজ্জামান মাহির, সিলেটের প্রথম প্রেসিডেন্ট রোভার স্কাউট জিয়াউল ইসলাম, তুহেলুর রহমান শিপন, নাসিম আহমদ চৌধুরী, মো. হা-মীম, আলী আকবর রাজন, মো: আরিফুল হোসেন সহ প্রমুখ। অনুষ্ঠানে সুবিধা বঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সিনিয়র স্কাউট নেতৃবৃন্দ। এছাড়াও স্কাউট নেতৃবৃন্দ কোম্পানীগঞ্জ ও ডিবির হাওর এলাকায় দরিদ্র বঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটরা সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। শীতের এই কঠিন সময়ে, চারপাশের সুবিধা বঞ্চিত মানুষগণ শীতে হিমশিম খাচ্ছেন। ঠিক তেমনি সময় শীত নিবারণের জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে সিনিয়র স্কাউট নেতৃবৃন্দ শীতবস্ত্র বিতরণ করছেন। স্কাউট নেতৃবৃন্দ এই মহতি কার্যক্রম ছাড়াও অন্যান্য সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। বক্তারা সিনিয়র স্কাউটদের মতো মানবতার কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন