editor
প্রকাশিত: 11:46 PM, January 17, 2025
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম পিপিএম সেবা বলেছেন, পিঠা উৎসব বাঙালির ঐতিহ্য। এর মাধ্যমে বাঙালি ঐতিহ্যকে তুলে ধরতে হবে। বাঙালির অনেক উৎসবের মতোই পিঠা উৎসব সুপ্রাচীন কালের। নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠার পরিচিতি তুলে ধরতে এ উৎসব সুদুর প্রসারী ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, আবহমান বাংলার ঐতিহ্য নবান্ন উৎসব। ধান চালের সাথে বাঙালির নিবিড় সম্পর্ক। এই চিরাচরিত জীবনে পৌষের মেলবন্ধনকে স্মরণ করিয়ে দেয় পিঠা উৎসব।
শুক্রবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় সিলেট পুলিশ লাইন স্কুল মাঠে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ২দিন ব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এর পূর্বে তিনি সকাল ১১টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন।
সিলেট উইমেন চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি লুবনা ইয়াসমিন শম্পার সভাপতিত্বে ও বাচিক শিল্পী জান্নাতুল নাজনীন আশার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান বলেন, সামাজিক ও অর্থনৈতিক কারণসহ নানা কারণে এখন আর গ্রাম-গঞ্জে সেভাবে পিঠা উৎসব হয় না। সেই উৎসব এখন শহরে নানা আনুষ্ঠানিকতায় হচ্ছে, এটা ভালো দিক। অন্তত এই উৎসবের কারণে আমরা আমাদের গ্রামের সেই পিঠাপুলির ঘ্রাণ নিতে পারছি, স্বাদ নিতে পারছি। তবে, এ উৎসবকে সারা দেশে ছড়িয়ে দিয়ে, আমাদের সন্তানদেরকে ঐতিহ্যের সাথে পরিচিতি করিয়ে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ বশির আহমদ, উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমদ, উপ পুলিশ কমিশনার মোঃ শাহরিয়ার আলম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখি রানী দাস, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সহ সভাপতি সৈয়দা রাবেয়া আক্তার রিয়া, পরিচালক সাল সাবিলা মাহবুব, রাহিলা জেরিন কানন, তপতী রাণী দাস, ওয়াহিদা আখলাক, স্বপ্না বেগম, তাহেরা জামান। পিঠা উৎসবে আবৃত্তি করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বাচিক শিল্পী মোকাদ্দেস বাবুল, রবীন্দ্র সংগীত শিল্পী রানা কুমার সিনহা। এছাড়াও সিলেটের স্বনামধন্য শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন