editor

প্রকাশিত: 11:50 PM, January 17, 2025

আলোকিত মানুষ হতে রাসূল(সা.) এর আদর্শ অনুসরণ করতে হবে: প্রফেসর মাহমুদুল হাসান

আলোকিত মানুষ হতে রাসূল(সা.) এর আদর্শ অনুসরণ করতে হবে: প্রফেসর মাহমুদুল হাসান

সিলেট সরকারি আলীয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হাসান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমতস্বরুপ। রাষ্ট্র পরিচালনা থেকে পরিবার। দৈনন্দিন জীবনযাপন থেকে প্রাণি-বৃক্ষরাজির প্রতি কর্তব্য সম্পর্কে তিনি শিক্ষা দিয়েছেন। ভোগবাদী সমাজ ব্যবস্থা মানুষকে পশুতে পরিনত করেছে। আমাদের শান্তিময় ও নিরাপদ জীবনের জন্য শুধু জাগতিক শিক্ষা অর্জন করলেই হবে না। আলোকিত মানুষ হতে হলে আমাদের রাসূল(সা.) এর আদর্শের অনুসরণ-অনুশীলন করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো শিক্ষার্থী, ভালো মানুষ হওযার জন্য রাসূল(সা.) তোমাদের আদর্শ। জ্ঞান অর্জনের পাশাাপাশি ইসলামের আলোকে চরিত্র গঠন, ভাতৃত্ববোধ, পিতামাতা, শিক্ষক সহ গুরুজনদের মান্য করা, অন্যায় অশ্লীলতা থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। তবে সুন্দর জীবন ও আলোকিত অন্তরের অধিকারী হবে। যতই বিপদ, দুর্যোগই আসুক’না কেন কেউ হারিয়ে যাবে না।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের বার্ষিক সিরাত মাহফিল-২০২৫ এবং ক্বিতরা, হামদ-নাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সিরাত মাহফিলে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর জিল্লুর রহমান। প্রভাষক ইউনুছ চৌধুরী ও মোহাম্মদ জুলহাস মিয়ার পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের প্রধান সাইদ আহমদ হাসান রিমন। মাহফিলে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মুছাম্মৎ কুলসুমা বেগম, প্রভাষক মুহাম্মদ আল মাসুদ, ফরিদা ইয়াছমিন, নন্দিতা পাল, সাইফুল ইসলাম, কাজল চন্দ্র পাল, নাজমা খাতুন, বিধান চন্দ্র দাস, শারমীন আক্তার মুক্তা, মো. মকছেদ আলী, নিরুপম চক্রবর্তী, মনির আহমদ মনির, আব্দুল কুদ্দুস, ফাহমিদা আক্তার সেতু, প্রদর্শক নাজিম উদ্দিন, সহকারী লাইব্রেরিয়ান খায়রুল ইসলাম প্রমুখ। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কিবরিয়া এবং মাহদ-নাত পরিবেশন করেন জাহিদ আহমদ, মুজাম্মিল আহমদ, সাব্বির আহমদ, রাজন আহমদ ও আব্দুল করিম। মাহফিলে দোয়া পরিচালনা করেন ঢাকাদক্ষিণ দারুল উলুম হোসাইনিয়া ইসলামিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি খালেদ আহমদ। পরে প্রতিযোগিতায বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলেদেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন