editor
প্রকাশিত: 3:33 PM, January 18, 2025
জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাটিবাহী ট্রাকের চাপায় নিহত শিশু শিক্ষার্থী আবু সাঈদের ঘাতক ট্রাক চালক আব্দুল হক কে গ্রেফতা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) উত্তর নয়াগ্রামের খালেরমুখ- নয়াবাজারের ব্রীজ সম্মুখে মানববন্ধন করেছে এলাকাবাসী ।
এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য বাবুল মিয়া, সমাজসেবক হেলাম মিয়া, নাসির উদ্দীন, ডা: ফারুক আহমেদ, মকবুল হোসেন, নিহত আবু সাঈদের বাবা আব্দুল আজিজ, দাদি কাজল বেগম, ফুফু জড়িনা বেগম, স্থানীয় মুরব্বি জয়নাল আবেদীন, ইউসুফ আলী, রশিদ মিয়া, সাবেক সেনা সদস্য বদরুল হোসেন, ব্যবসায়ী জসিম আহমেদ প্রমুখ।
বক্তরা অবিলম্বে আবু সাঈদের ঘাতক ট্রাক চালক আব্দুল হকের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। উল্লেখ্য গত বুধবার (১৫ জানুয়ারি) উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় হাকালুকি হাওর থেকে মাঠি বুজাই বেপরোয়া একটি ট্রাক রাস্তায় পাশে দাড়িয়ে থাকা শিশু আবু সাঈদকে চাপা দেয়। ঘটনাস্থলে শিশু আবু সাঈদ মৃত্যু বরণ করে। এসময় গাড়ি চালক ঘাতক আব্দুল হক পালিয়ে যায়। খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। ঘটনার দিন শিশু আবু সাঈদ বাবা আব্দুল আজিজ বাদী হয়ে জুড়ী থানায় মামলা দায়ের করেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে