editor
প্রকাশিত: 5:56 PM, January 18, 2025
সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস ও সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং আইডিই বাংলাদেশ-এর উদ্যোগে “স্বাস্থ্য ও পুষ্টি সমন্বয়” শীর্ষক একটি সমন্বিত কর্মশালা গত বৃহস্পতিবার সিলেটের একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্টিত হয়েছে।
কর্মশালায় স্বাস্থ্য ও পুষ্টি সেবার উন্নতি করতে স্বাস্থ্য বিভাগ ও নিউট্রিশন সেলস এজেন্টদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় ৮০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের অফিসার, মেডিকেল অফিসার, স্বাস্ব্যকর্মী; সিলেট সিটি কর্পোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও ফিন্ড স্বাস্থ্য কর্মী, শেভরন প্রতিনিধি, উদ্যোক্তা প্রকল্প টিম এবং নিউট্রিশন সেলস এজেন্টরা (এনএসএ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম এবং সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমদ সিরাজুম মুনীর। কর্মশালায় সভাপতিত্ব করেন মো. হান্নান আলী, প্রযেক্ট ম্যানাজার, উদ্যোক্তা এলডিএসসি প্রকল্প, আইডিই বাংলাদেশ।
প্রকল্প ম্যানেজার মো. হান্নান আলী কর্মশালার শুরুতে এনএসএ-দের ক্ষমতায়ন এবং টেকসই উপায়ে স্বাস্থ্য ও পুষ্টি পণ্য সরবরাহের মাধ্যমে উদ্যোক্তাদের বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, এনএসএ এবং স্বাস্থ্য বিভাগের মধ্যে সহযোগিতা সম্প্রদায়ের জন্য অধিকতর মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সিলেট সদর), ডাঃ আহমদ সিরাজুম মুনীর বলেন, এই কর্মশালা স্বাস্থ্য খাত ও এনএসএ-দের মধ্যে সহযোগিতার একটি চমৎকার দৃষ্টান্ত। এনএসএ-রা যদি স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তা নীতিমালা মেনে চলে, তাহলে তারা আরও দক্ষতার সাথে সম্প্রদায়ের কাছে স্বাস্থ্য ও পুষ্টি পণ্য পৌঁছে দিতে পারবে।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সিলেট সিটি কর্পোরেশন, ডাঃ মোঃ জাহিদুল ইসলাম বলেন, এই উদ্যোগ স্বাস্থ্যসেবা ও এনএসএ-দের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়াবে, যা পুরো সম্প্রদায়ের জন্য উপকারী হবে। আমি আইডিই বাংলাদেশকে এমন একটি গুরুত্বপূর্ণ কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।
সিভিল সার্জন, সিলেট, ডাঃ মনিসর চৌধুরী বলেন, এই কর্মশালার মাধ্যমে স্বাস্থ্যকর্মী ও এনএসএ-দের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও কার্যকর সমন্বয় তৈরি হয়েছে, যা প্রাথমিক স্বাস্থ্যসেবা ও দরজায় দরজায় স্বাস্থ্য পণ্য সরবরাহের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে।
শেভরন বাংলাদেশের ফিল্ড কর্পোরেট ম্যানেজার খন্দকার তুষারুজ্জামান বলেন, আইডিই বাংলাদেশ এনএসএ-দের ক্ষমতায়ন এবং তাদের ব্যবসায়িক টেকসই উন্নয়নে অসাধারণ কাজ করছে। এই উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও অন্যান্য স্বাস্থ্যকর্মী, সিলেট সিটি কর্পোরেশনের ভ্যাক্সিনেটর সুপারভাইজার, সুপারভাইজর, এমটি (ইপিআই) কর্মকর্তা ও অন্যান্য স্বাস্থ্য কর্মী এবং ঘঝঅং এবং উদ্যোক্তা প্রকল্পের সংশ্লিষ্ট সদস্যরা।
কর্মশালায় আলোচনার মূল বিষয়গুলো ছিল- সম্প্রদায়ের সঙ্গে স্বাস্থ্য বিভাগের কাজের চ্যালেঞ্জ ও এনএসএ-দের ভূমিকা, এনএসএ-দের সেবা কার্যক্রম উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহায়তা এবং স্বাস্থ্য ও পুষ্টি সেবার মানোন্নয়নে ভবিষ্যৎ সমন্বয় কৌশল।
কর্মশালার সমাপ্তি বক্তব্যে সিভিল সার্জন, সিলেট, এবং উদ্যোক্তা প্রকল্প ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। অংশগ্রহণকারীরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এনএসএ ও স্বাস্থ্য বিভাগের মধ্যে আরও কার্যকরী সমন্বয় গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন