editor
প্রকাশিত: 10:52 PM, January 18, 2025
হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য, কবি মিজানুর রহমান মিজান এর প্রথম কাব্য গ্রন্থ” হাওর পাড়ে হৃদয় কাড়ে ” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোট। ১৮ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় শহরের অভিজাত জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে জোটের আহবায়ক নারায়ণ দাসের সভাপতিত্বেও উদীচী শিল্পী গোষ্ঠী দিরাই এর আবৃত্তি বিষয়ক সম্পাদক সুচিতা রায়ের প্রাণবন্ত সঞ্চালনয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকবি, সুনামগঞ্জ জেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল।
বিশেষ অতিথি ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা শিক্ষক নেতা বিশ্বজিৎ রায়, আবৃত্তি প্রশিক্ষক,মুক্তাক্ষর আবৃত্তি সংগঠন সিলেটের বিমল কর, নান্টুদাস,ডিএসএস প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ,বাউল আকসানুল হক জুয়েল। বক্তব্য রাখেন প্রেসক্লাবের অর্থসম্পাদক প্রশান্ত সাগর দাস, শিক্ষক নেতা জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বইয়ের লিখক কবি মিজানুর রহমান মিজান। অনুষ্ঠান শেষে মোড়ক উন্মোচন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি, চিত্রাংকনও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় ও অতিথি শিল্পীরা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন